somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ একদিন সকালে!!!!!!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেখাটি পরে মনটা কেমন যেন হয়ে গেল। শেয়ার করলাম
গতকাল রাতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া হয় নি , তো ভাবলাম সকালে যাব । আমি সধারানত ভোড়ে ঘুম থেকে উঠি না শুধু শহীদদের স্মরন করতে ভোড় বেলা ঘুম থেকে উঠার জন্য ঘরিতে এলার্ম দিয়ে রাখলাম ।ভোড় বেলা ঘুম থেকে উঠেই ছাদে যেয়ে দেখলাম আমার গোলাপ গাছে বেশ কয়েকটা গোলাপ ধরেছে। তো সেখান থেকে খুব যত্ন সহকারে দুইটা গোলাপ তুলে নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম হঠাৎ পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত,শফিউর---
রফিক একটূ মুচকি হাসি দিয়ে প্রশ্ন করল-- কই যাও?
আমি -- জি, শহীদ মিনার যাচ্ছি ফুল দিতে।
এবার সালাম একটু কাছে এসে ঘারে হাত রেখে বলল – ফুল দিয়ে কি হবে?
আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল এই আর কি। আপনাদের আত্মা শান্তি পাবে।
বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি তোমরা আমাদের কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??
আমি -- জি…না, মানে…
রফিক -- হুমম, প্রতি বছর তোমরা কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও আমাদের জন্য ?
আমি -- জি, কোটি টাকার উপরে।
শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে,কেউ কি খোঁজ নিয়েছে?
সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে,দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে দেশের কেউ?
আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব?
বরকত – যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা তাহলে আজ তাদের নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?
সালাম—আমরা রক্তের বিনিময়ে যে ভাষা এনে দিয়েছিলাম তোমাদের আজ তোমরা সেই ভাষাকে করেছ বিকৃত, তোমাদের নতুন প্রজন্ম আজ বাংলা ভাষা ভুলে বিদেশী কার্টুন দেখে হিন্দিতে কথা বলে ।আজ তোমাদের বাড়ির মা বোনরা হিন্দি সিরিয়াল দেখে।
আমরা তাহলে কি পেলাম বলতে পার ?
আজকি আমরা তোমাদের কাছে শুধুই কি মুখের বুলি মাত্র ?
আমরা কি আজ শুধু ২১শে ফেব্রুয়ারিতেই সীমাবদ্ধ ?
লোক দেখানো ফুলের সমাধিই কি তোমাদের শেষ দায়িত্ব ?

শফিউর -- বাদ দাও তো বরকত !ওদেরকে বেশি উস্কে দিয়ো না।বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে।
মনটা খারাপহয়ে গেল। বাসায় ফিরে আসলাম। আর ঠিক করলাম এইবার থেকে আর কোনদিন শহীদ মিনারে ফুলদিতে যাবো না। এইবার থেকে এই দিনে শহীদদের জন্য নফল নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করব।

view this link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×