somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাজ্যের অধীনেই থাকতে চায় ফকল্যান্ডবাসী!!!!!!!!!!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আর্জেন্টিনা নয়, যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এলাকার মানুষ হিসেবেই থাকতে চায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানুষ। এ নিয়ে দুই দিনের গণভোটের ফলাফলে তা সুস্পষ্ট। ফকল্যান্ডের প্রায় শতভাগ মানুষ যুক্তরাজ্যের অধীনে থাকার পক্ষে মত দিয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে। দুই দেশই এই ভূখণ্ডটিকে নিজের বলে দাবি করে আসছে। কিন্তু ফকল্যান্ডের মানুষ কী বলে? কোন দেশের অধীনে থাকতে চায় তারা?
এ ব্যাপারে তাদের মতামত জানতে গত ১০ ও ১১ মার্চ ফকল্যান্ডে দুইদিনব্যাপী গণভোটের আয়োজন করা হয়। এর ফলাফলে দেখা গেছে, স্থানীয় মানুষ তাদের দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের অংশ হিসেবেই দেখতে চায়। ফকল্যান্ডের ৯০ শতাংশ মানুষ অংশ নিয়েছিল এই গণভোটে। এক হাজার ৫১৭ জন ভোটারের মধ্যে এক হাজার ৫১৩ জন ভোট দিয়েছে যুক্তরাজ্যের অধীনে থাকার পক্ষে। আর্জেন্টিনার পক্ষে গেছে মাত্র তিনটি ভোট।
ফকল্যান্ড দ্বীপবাসীদের এই রায় মেনে নেওয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের সরকার। ফকল্যান্ডের আইনসভার সদস্য ডিক সোয়েল বলেন, ‘গণভোটের এই ফলাফল বিশ্বকে জোরালো এই বার্তা দিয়েছে যে, নিজেদের ভালোমন্দ নির্ধারণের অধিকার ফকল্যান্ড দ্বীপবাসীর আছে। এর জন্য ১৯৮২ সালে একটা লড়াইও হয়েছিল। আর আজ আমরা সেই অধিকারটাকেই সম্মান জানিয়েছি। আমি দ্বীপবাসীর সাফল্য কামনা করি।’
ডিক সোয়েল বলেন, ‘দ্বীপবাসী স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে এইসব অধিকার নিয়ে থাকতে চায়। সরকার হিসেবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে, এই বার্তা সারা দুনিয়ায় পৌঁছে দেওয়া।’
যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব উইলিয়াম হেগ বলেন, ‘ফকল্যান্ডবাসী ভবিষ্যতে কোন পথে হাঁটার সিদ্ধান্ত নেবে, নিজেদের ভবিষ্যত্ কীভাবে সাজাবে, তা ঠিক করার অধিকার তাদের বলেই আমরা বিশ্বাস করি। একবিংশ শতাব্দীতে এখন সবার সেই অধিকারকে সম্মান জানানো উচিত। এই গণভোটের ফলাফল সব দেশের মেনে নেওয়া উচিত।’
এদিকে. আর্জেন্টিনা এখনো মনে করে, এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা তাদেরই। আর্জেন্টিনার সরকারও দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের ওপর নিজ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ১৯৮২ সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয় আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে। দুই মাস ধরে চলা এই যুদ্ধে ২৫৫ জন ব্রিটিশ ও ৬৫০ জন আর্জেন্টাইন সেনা নিহত হয়।

প্রথম আলো
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×