somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাউ আর ইউ টিচার?

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া মডার্ন একাডেমিতে উড়ছে কালো পতাকা। পুরো স্কুল জুড়ে শোকের মাতম। শনিবারই যে স্কুলটি হারিয়েছে আট ছাত্রকে।

রোববার সকালে গিয়ে দেখা যায় ক্লাসের বেঞ্চে বসে কান্নাকাটি করছেন শিক্ষিকারা। প্লে গ্রুপের ব্লক শিক্ষিকা জোবায়দা খানমের চোখের পানি যেনো থামছেই না।

তিনি বলছিলেন, এতো সুন্দর ছিল আমার এ ছাত্ররা! ক্লাসে ঢুকলেই দাড়িয়ে জিজ্ঞাসা করতো, ‘হাউ আর ইউ টিচার?’ আমি উত্তর দিতাম, “ফাইন”। আর বলবে না, আমার পুতুলগুলো নেই।

শোকাহত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা হয় বাংলানিউজের। প্লে এর ক্লাস রুমে কথা হচ্ছিল জোবায়দা খানমের সঙ্গে। এ শিক্ষিকার প্লে গ্রুপের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন ট্রাক চাপায়।

জোবায়দা বলছিলেন, প্লে গ্রুপের রোল নাম্বার এক ছিল হাসিবুল হাসান নিহাদের।সে দেখতে যেমন মায়াবী ছিল, কথা বলতোও সুন্দর করে। সে এ স্কুলে ভর্তি হয়েছে তিন মাস, কিন্তু আচরণ দেখে মনে হতো তিনবছরের শিক্ষা সে লাভ করেছে।

রাকিবুল হাসান এর রোল নাম্বার ছিল ৯।সে সবার আগে লেখা দিত। অংক করেই বলতো, ‘ম্যাডাম শেষ।”
মোক্তাকিম হোসেন ছিল একটু চঞ্চল। এতো মিষ্টি ছেলে আমাদের চোখে ভাসে এখনো।

গত ১ বছর ৪ মাস ধরে এ স্কুলের শিক্ষকতা করছেন জোবায়দা।স্কুলের ৫ জন শিক্ষিকার মধ্যে তার নিয়োগই হয়েছিল প্রথমে।

জোবায়দার হাতের বামে বসে তখন হাউ মাউ করেই কাদছে নার্সারি ক্লাসের শ্রেণি শিক্ষিকা সালমা আক্তার। তার আবেগ অন্য সকলের চেয়ে বেশি।

তিনি জানান, তার ছাত্রী জান্নাতুল মাওয়া শোভার রোল নং ছিল ১। সে ক্রীড়া প্রতিযোগিতায়ও প্রথম হয়েছিল। অনেক ভদ্র-নম্র ছিল সে। নার্সারির আরেক ছাত্র আল আমিনের রোল নং ছিল ৭। সে ছেলেদের খেলায় প্রথম হয়েছিল।

সালমা আক্তারের পরেই ছিল নার্সারি ক্লাসের ব্লক শিক্ষিকা নাজমা আক্তার। ছোট শিক্ষার্থীদের হারিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন এ শিক্ষিকা।

৩য় শ্রেণির শিক্ষিকা সুরাইয়া আক্তারের ক্লাসে পড়তো ফাহাদুল ইসলাম মিথুন। বলেন, ‘এখনো মনে আছে, মিথুন বলছে, ম্যাডাম আজ ছুটি দিয়ে দেন।’ এখন মিথুন আর ছুটি চাইবে না।mosharof-05m

৪র্থ শ্রেণির টিচার মাহমুদুল হাসান সাঈদ কান্নায় কথা বলতে পারছেন না। শিক্ষার্থীদের মৃত্যুর খবর শুনে সাঈদ শনিবার লাকসামে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল বলে জানান আরেক শিক্ষক মো. শাহাদাৎ হোসেন।

স্কুলের অধ্যক্ষ আমিরুল ইসলামের সঙ্গে কথা হয় স্কুলের বারান্দায়। তিনিও বলেন নিহাদের কথা। নিহাদ এবার খেলাধুলা ও কবিতা আবৃতিতে প্রথম হয়েছে। স্কুলের সকলের প্রিয় ছাত্র ছিল সে।

তিনি বলেন, স্কুলের ভ্যান গাড়ির ওই চালক কখনো সিটে বসে চালাতো না, টেনে নিত। শনিবারও টেনেই নিয়েছিল। ট্রাকটি সম্পূর্ণ অন্যায়ভাবে আমার ফুলগুলোকে হত্যা করেছে। তাজা প্রাণকে মেরে ফেলেছে।
১৩ বছরের শিক্ষকতা জীবনে কথনো এতো ছটফটে বাচ্চা দেখেনি আমিরুল।

জোবায়দার মতো তিনিও জানান, ক্লাসে ঢুকলেই ওরা উঠে সালাম করতো, জিজ্ঞাসা করতো, ‘হাউ আর ইউ টিচার?” আমরা উত্তর দিতাম ‘ফাইন’।

স্কুলে তিনদিনের শোক পালন করা হবে এবং ৪র্থ দিন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, শনিবার দুপুরে নাথেরপেটুয়া এলাকায় ট্রাক চাপায় নিহত হয় স্কুলভ্যানের আরোহী আট শিশুশিক্ষার্থী। আহত হয় ভ্যানচালকসহ আরও দুই শিক্ষার্থী। হতাহত শিক্ষার্থীরা সবাই নাথেরপেটুয়া মডার্ন একাডেমির শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীরা হলো- প্লে শ্রেণির ছাত্র হাসিবুল হাসান নিহাদ (৭), একই শ্রেণির রাকিব হোসেন শুভ (৭), মোক্তাকিম হাসান হূদয় (৭), নার্সারি শ্রেণির জান্নাতুল মাওয়া শোভা (৭), আতিকুর রহমান আল আমিন (৭), তৃতীয় শ্রেণির নাসির উদ্দিন (১০) ও ফাহাদুল ইসলাম মিথুন (১০) এবং চতুর্থ শ্রেণির সুলতান আহমেদ ওরফে স্বাধীন (১০)। তাদের বাড়ি উপজেলার হাতিমারা গ্রামে। একসঙ্গে এত শিশুর প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আহত হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার (১০) ও প্লে শ্রেণির ফাহমিদা তাহের তমা (৭) এবং ভ্যানচালক জয়নাল আবেদীন (৫০)। জয়নালের বাড়ি উপজেলার বিনাঘর গ্রামে।

Link
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×