somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোভ (শেষ পর্ব)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Click This Link
এরপর থেকে...

০২
গেটের কাছে এসে ছেলেটি রিক্সা ঠিক করার চেষ্টা করে। তার গন্তব্য নিউমার্কেট থেকে পুরোনো ঢাকা। অনেকই রাজি হয়না, কেউ কেউ যাও বা রাজি হয় কিন্তু ব্যাপক ভাড়া দাবি করে বসে। তখন ছেলেটি আর উপায় থাকেনা। অর্থ ভাবনা আবেগের রেস টেনে ধরে কখনো কখনো। ছেলেটি আবার চেষ্টা করে। এবার একজন যেতেও চায় একজন কিন্তু ভাড়া দাবি করে ৬০ টাকা। ছেলেটি ৪০ টাকা দিতে রাজি হয় কিন্তু তাতে রাজি হয়না রিক্সা চালক। শেষে ৪৫ টাকায় রফা হয় তাদের। ছেলেটি খুশি মনে চড়ে বসে রিক্সায় তার আগে কিনে নেয় একটা সিগারেট। তবে সিগারেটটা সে তখনি জ্বালায় না। নিউমার্কেট থেকে নীলক্ষেত পর্যন্ত সিগন্যাল থাকে তাই রিক্সা চলে আস্তে। বেশীর ভাগ সময় দাঁড়িয়েই থাকে। তাই ভিড়ের ভেতর সিগারেট খেতে ছেলেটির অস্বস্তি লাগে বলে সে ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সা ঢুকলে তারপর সে তা জ্বালাবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে ঢুকলে ছেলেটি সিগারেট জ্বালিয়ে নেয়। আর প্রতিদিনের মতো সে অবাক হয়ে উপভোগ করে শহরের জীবনাচরণ। কিছুক্ষণ পরই ছেলেটি বুঝতে পারে রিক্সা যে গতিতে চলার কথা তেমন চলছেনা। কিন্তু চালকের শরীর স্বাস্থ্য অন্য অনেকের তুলনায় ভালো। এমনকি তাকে দেখেই প্রথমে রিক্সা চালক মনে হবেনা। তাহলে এতো আস্তে রিক্সা চালাবার কারণ? অন্য কোন মতলব নেই তো? আজকাল তো এমন অনেকই হয়। রিক্সা চালকরা ছিনতাকারীদের সাথে যুক্তি করে রিক্সা চালায়। নির্দিষ্ট জায়গায় এলে রিক্সার গতি কমিয়ে ছিনতাইকারীদের সাহায্য করে। কিন্তু এই রিক্সা চালককে দেখে তো তা মনে হয়না। দেখতে শুনতে ভালো। তার ওপর মাথায় টুপি, দাড়িও আছে মুখে। কিছু বুঝতে না পেরে রোজকার মতো ছেলেটি আলাপচারিতায় মেতে ওঠে রিক্সা চালকের সাথে
- চাচা নাম কি?
- জ্বি, আমার নাম মোঃ ইসমাইল
- চাচার দেশ কই?
- পিরোজপুর।
- কয়দিন ধইরা রিক্সা চালান?
- বাবা রে, কালকই ভোরের লঞ্চে ঢাহা আইছি।
- চাচার কি শইল খারাপ?
- না বাজান।
- তয় এতো আস্তে আস্তে রিক্সা চালাইতাছেন যে?
- আর কইয়েন না বাবা। বাচ্চার মার শইলডা ভালো না। কালইকা হেরে লইয়া ঢাকা আইছি।
- কে কি হইছে তার?
- পেডে নাকি আলসার। ঢাকা মেডিকেলে ভত্তি করছি। ডাক্তার কতগুলা টেস দিছে। হেইগুলা করাইতে ৯০০ টাহা লাগব।
- টেস্ট করাইছেন?
- না অহনও করাইনাই। অত টাহা তো নাই। দেশের এক ভাইরে ধইরা এই রিক্সাডা লইয়া কালই সন্দায় বাইর হইছি। মাত্র ৩৫০ টাহা হইছে।
- কন কি!
- আইজ দুফুরে যাইয়া হেরে একটু দেইখা আবার রিক্সা লইয়া বাইর হইছি। রিক্সা তো কুনসুম চালাইনাই। এমন আর পাও চলেনা রে বাবা।
আর কোন কথা বলতে পারেনা ছেলেটি। যে গতির জন্য কিছুক্ষণ আগেও সে বিরক্ত ছিল এখন সেই গতিই তার কাছে অর্থহীন মনে হয়। আবেগ তাকে উস্কে দেয় বলেই কি এমন র্নিলজ্জ সত্য তার আবেগ কে উপহাস করে। একটা তীব্র আত্ন দহন এবং আত্ন সন্তুস্টি সে একই সাথে অনুভব করে। অনেক না তার অভাব, অনেক অভাবের জন্যই না আজ সন্ধ্যায় তার এই উড়নচন্ডী ওড়াউড়ি! অথচ কতো সুখেই সে আছে। এই শহরে খাচ্ছে দাচ্ছে তুড়ি মেরে ঘুরে বেড়াচ্ছে। অথচ তারই সামনে একজন মধ্যবয়সী মানুষ অমানবিক ভাবে গত ৪৮ ঘন্টা ধরে প্যাডেল মারছে। তাও জীবনে কোন বিলাসের জন্য নয়, দুবেলা রাজ ভোগের জন্যও নয়। একটি জীবন বাঁচার জন্য মাত্র। এই সব ভাবনা কখন যেন কন্নায় রুপান্তরিত হয়ে বুকের ভেতরে জমাট বেঁধে যায়। বসে বসে সে ভাবে কি করবে সে? এখনই কি নেমে যাবে এই রিক্সা থেকে, যাবে নাকি রিক্সা চালকের বউকে দেখতে। সিদ্ধান্ত নিতে পারেনা ছেলেটি। কেবল আবেগহীন, অভাবের ভাবনাহীন, হয়তো অনুভূতিহীন একটা দীর্ঘ সময় অহিবাহিত করে একসময় তার বাসার সামনে এসে থামে তারা।
ছেলেটি রিক্সা থেকে নামে স্বাভাবিক ভাবেই। কিন্তু সে লক্ষ্য করে রিক্সা চালকটির নামতে কষ্ট হয়। একবার পা নামাতে উপরের দিকে করেই সে থেমে যায়, একটু বোধ হয় যন্ত্রণার চিহ্নও ফুটে ওঠে চোখে মুখে। কে জানে হয়তো উরুসন্ধির কোথায় টান পড়েছে, কিবাং নিজের পা টাই আজ এতো ভারি হয়ে উঠেছে যে সে আর তা টেনে তুলতেই পারেনা।
ততক্ষণে ছেলেটি তার মানিব্যাগের সবচাইতে গোপন গহব্বর থেকে বের করে নেয় শেষতম পাঁচ শত টাকার নোটটি। সেটাই সে বাড়িয়ে দেয় রিক্সা চালকের দিকে।
- আমার কাছে যে অত টাকার ভাংতি নাই বাবা।
- ভাংতি লাগবেনা।
- কন কি! তাইলে ভাড়া রাখমু কেমনে?
- চাচা শোনেন, ভাংতি লাগবেনা। এই টাকাটা আমি আপনাকে দিলাম। অবশ্য আমার কাছে আর নেইও। আপনি এখন সোজা হাসপাতালে চলে যায়। আর রিক্সা চালাতে হবেনা আজ। টেস্ট করতে দিয়ে দেন আজকেই। কালকে যখন টেস্ট আনবেন তখন বাকি টাকা দিয়ে দিবেন।
- বাবা কন কি? সারাদিন যত ক্ষেপ টানছি সবার কাছে দুই টাহা চাইর টাহা বেশী চাইছি। কেউ দেয়নাই। মনে হয় বিশ্বাসই করে নাই। আর আপনে আমারে ৫০০ টাহা দিয়া দিলেন!
- না চাচা। ৫০০ টাকা আমি আপনাকে দিয়ে দিলাম না। তাছাড়া ৫০০টাকা দিয়ে দেয়ার মতো সামর্থও আমার নাই। এই টাকাটা আমি আপনাকে ধার দিলাম। ৫০টাকা ভাড়া রেখে বাকি ৪৫০ টাকা আপনি আমাকে ফিরিয়ে দেবেন।
- বাবা কি বইলা যে আপনারে ধন্নবাদ দিমু। তয় বাবা আমি তো ঢাহা থাকিনা। দেশে নদীতে নৌকা দিয়া মানুষ পাড় করি। একবারে এতটাহা আমি ফিরত দিতে পারুম না। আমার যে দেশের ভাই ঢাহা থাহে তার কাছে কিছু কিছু কইরা পাঠামু।
- আচ্ছা। তাই হবে। এই বাড়িতেই আমি থাকি। তবে চাচা এই শহরে কেউ কাউকে বিশ্বাস করেনা। আমি আপনাকে করলাম। ৫০০ টাকার জন্য আমার কিছু সমস্যা হবে সত্যি কিন্তু তারচেয়ে বেশী সমস্যা হবে আপনি যদি এই টাকাটা ফেরত না দেন।
- ছি ছি বাছান। আপনে আমার এতো বড়ো উপকার করলেন আর আমি সেইডা ভুইলা যামু?
- তাহলে এখনই হাসপাতালে চলে যান।
- আইছা বাজান। আল্লাহ তোমারে অনেক বড়ো করুক।
ঘরে ফিরেও ছেলেটি আর শান্তি পায়না সেদিন। একটা ছোট্ট ঘটনা বিশাল আকারে তাকে আচ্ছন্ন করে রাখে। সে রাতে তার ঘুমও হয়না। সেদিন সে মুহুর্তে তার নিজেকে আবার ভীষণ আভাবী মানুষ মনে হয়। সে অনুভব করে আজ তার অনেক টাকা থাকলে সে অবশ্যই পুরো সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যেত ইসমাইল চাচার পাশে। ভাবনার ভেতর দিয়ে সেদিনের ভোর হয় ছেলেটির।
সকাল বেলা বিশ্ববিদ্যালয়ে যাবার সময় হলেই তার মনে পড়ে পকেটে মাত্র ৬০টাকা অবশিষ্ট আছে তার। এখন মায়ের কাছে এ মাসে পুনরায় বরাদ্দের জন্য হাত পাততে হবে। তাতে কতটা সফল হওয়া যাবে সে জানেনা। কিন্তু এ ছাড়া আর উপায়ই বা কি! মায়ের কাছে টাকা চাইতেই প্রথমে প্রশ্নের সম্মুখিন হয় সে, এখনি তো তার টাকা শেষ হবার কথা নয়। জবাবে ছেলেটি ভাবে কালকের কথা বললে মা নিশ্চয়ই খুশি হবেন। তাই অনেকটা আহ্লাদ নিয়েই ছেলেটি গতরাতের ঘটনা বিস্তারিত বলে মাকে। কিন্তু সে কথা শুনে মা যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন।
-কি করেছ? রিক্সাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে দিয়েছ ধার!
শুধু তাই নয় মা ছেলেটির সব বোনকে ডেকে বলেন
- দেখে যাও তোমরা, তোমাদের ভাই দাতা হাতেম তাই হউছেন। তা তুই কোন আক্কেলে ৫০০ টাকা দিয়ে দিলি রিক্সাওয়ালাকে? ঐ লোক আর কোন দিন আসবে? যত চোর বদমাইশের শহর এইটা। তুই কি এই শহরে নতুন আসলি?
মাকে ছেলেটি বলবার চেষ্টা করে যে সে বিশ্বাস করে রিক্সা চালক ফিরে আসবে। কিন্তু বলতে তার সাহসে কুলোয় না।
বোনরাও এই নিয়ে তাকে ক্ষেপায়, কেউ বা তাকে আঁতেল বলে, আর মা সমানে তাকে বকে চলে। কাল সন্ধ্যার সেই জমাট বাঁধা কান্নাটা যেন উপচে বেড়িয়ে আসতে চায়। ছেলেটি যেন সবার কথা না শুনে নিজের কানে কানে চিৎকার করে বলতে থাকে, তোমরা দেখ ইসমাইল চাচা অবশ্যই আসবেন। অবশ্যই।

ইসমাইল চাচা আসেননি। অপেক্ষার চার বছর হতে চলেছে। লোভের কাছে যে মানুষের মানবিকতা পরাস্থ, সেই মানুষের কাছে তা বলা অর্থহীন। হয়তো তার কথা শুনে লোকে হাসবে। কেবল হাসতে পারেনা ছেলেটি। একটা তীব্র যন্ত্রনায় কখনো কখনো ভীষণ ঘৃণা জন্মে। নিজের অর্থহীন আবেগকে ছুঁড়ে ফেলে নিষ্ঠুর স্বার্থপর হয়ে উঠতে ইচ্ছা করে। তাতেও তার যন্ত্রণা লাঘব হয়না। তাই ছেলেটি মাঝে মাঝে ভাবে হয় ইসমাইল চাচা মারা গেছেন, নইলে এই ঘটনা ভুলে গেছেন, অথবা ইসমাইল চাচা মিথ্যাবাদী। এ ছাড়া নিজের লজ্জা আড়ালের আর কোন ভাবনা খুঁজে পায়না ছেলেটি।


পুণশ্চঃ যে রিক্সাচালক ৪৫০ টাকার লোভ সামলাতে পারলনা তার মতো একজন রিক্সাচালককে টিভিতে যখন দেখি ২লক্ষ টাকা পেয়েও পুলিশের কাছে জমা দেয়, যা পুলিশও হয়তো করতনা। তখন ইসমাইল চাচার কথা ভীষণ মনে পড়ে। পৃথিবীর কোনো প্রান্তে ইসমাইল চাচা আছেন কি নেই আমি জানিনা। কিন্তু ছেলেটি, এই আমি, এখনো বেঁচে আছি। এই শহরেই আছি, আগের ঠিকানাতেই, এবং হাস্যকর হলেও অপেক্ষাতেই...!

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×