হয়তোবা এবার সত্যিই সময় এসেছে এই শত বর্ষের প্রশ্নের সমাধান হতে। আমাদের এডভান্স সাইন্স বহুবারের মতো করে আবারো আমাদেরকে সাহায্য করবে মহাবিশ্বের বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর পেতে। ইদানিংকার একটি আবিষ্কার আমাদের প্রচলিত ধারনার টুঁটি ধরে নাড়া দেওয়া শুরম্ন করেছে। এতোদিন ভাবা হতো আমাদের সোলার সিষ্টেম বুঝি অদ্বিতীয়; কিন্তু কিছু তারকা দ্বারা ঘিরে থাকা বিপুল সংখ্যক কিছু গ্রহ এই ধারণার অবসান ঘটাতে বসেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ুএঙ্ট্রা-সোলার পস্ন্যানেটচ্ আমাদের ছায়াপথের প্রতিবেশী হিসেবে দৃষ্টিগোচর হয়েছে। আবিষ্কৃত এই এঙ্ট্রা-সোলার পস্ন্যানেট দেখতে দৈত্যাকার; কিছুটা বৃহষ্পতি ও শনি গ্রহের মতো। তবে, আমরা যে ধারণায় ও তত্ত্বতে বিশ্বাসী, সে হিসেবে এগুলোতে প্রাণ থাকার কথা নয়। এর মধ্যে কিছু গ্রহসম্বন্ধির কার্যকালাপ কিছুটা হলেও মঙ্গল গ্রহ ও পৃথিবীর সাথে মিলে যায়। এদেরও আছে "টেরেস্ট্রিয়াল পস্ন্যানেট" -মঙ্গল ও পৃথিবীর মতো।
15 বছরের বেশী হলো, নাসা নতুন পৃথিবীর খোঁজে মহাকাশ বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু এবারকার তৈরি করা যন্ত্রটি হবে এখন পর্যনত্দ তৈরি করা সমস্ত যন্ত্রের মধ্যে অন্যতম ও স্পর্শকাতর। এর সাহায্যে সম্ভব হবে আমাদের নিজস্ব সোলার সিষ্টেমকে ছেড়ে আরো দূর-দূরানত্দে পর্যবেক্ষন করা।
কেক ইন্টারফেরোমিটার পৃথিবীর সর্ববৃহৎ অপটিকেল টেলিস্কোপের আলোসমূহকে একত্রিত করে আমদের দৃষ্টিকে আরো প্রসারিত করে দেবে। ইন্টারফেরোমেট্রি নামের এক প্রযুক্তির সাহায্যে "কেক" তারকার আশেপাশের ঘোলাটে মেঘকে পর্যবেণ করবে, যেখানে কোন গ্রহ তার আকৃতি ধারণ করছে। শুধু তাই নয়, এটি আমাদের সোলার সিষ্টেমের বাহিরের কোন বিশাল গ্রহের সরাসরি ছবিও গ্রহণ করতে পারে। এই মহাবিশ্বের ইন্টারফেরোমেট্রি মিশনে নজরবিহীন শুদ্ধতায় পরিমাপ করা যাবে বিভিন্ন তারার দূরত্ব ও অবস্থান। "সিম" এর নির্ভূলতা আমাদেরকে নতুন পৃথিবী বা গ্রহ আছে কি না তার প্রমাণ বের করতে সাহায্য করবে। বলা বহুল্য, এই টেলিস্কোপটি বিশ্বের আলোচিত হাবল মহাকাশ টেলিস্কোপের চেয়ে একশ' গুণ শক্তিশালী। এরই সাহয্যে নাসা এখন বিভিন্ন গ্রহের দূরত্ব পরিমাপ, কার্বন ডাই-অক্সাইড, পানি এবং ওজোন সত্দর পরীক্ষা করে চলেছে। যখন পরীক্ষা শেষ হবে, আশা করা যায়, আমরা নতুন একটি পৃথিবীর সন্ধান পাবো; যেখানে মানুষ তার বংশ বিসত্দার করতে পারবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


