somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহ্যোয়ার ইন ব্লগের প্রতিষ্ঠাতা এবং পরিচালক সৈয়দা গুলশানারা ফেরদৌস জানা ম্যাডামকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ক দিন আগে বিবিসি বাংলায় এ সপ্তাহের সাক্ষাত্‍কার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো সামহ্যোয়ার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশানারা ফেরদৌস জানা ম্যাডামকে । সাক্ষাত্‍কারটি আজকে বিবিসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শুনলাম । বাংলা ভাষার প্রথম ব্লগ সামহ্যোয়ার ইন ব্লগের ইতিকথা জানা ম্যাডামের কাছে থেকে শুনলাম । কতোনা বিপদাপদ পার করেছেন জানা ম্যাডাম । ভাবিয়ে তুলল শুনে যে ম্যাডাম এবং ওনার ছোট ছেলেকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন । শুধু কি তিনিই ? না , প্রতিজন ব্লগার যারা লেখালেখির পাশাপাশি বিশেষভাবে পরিচিত তাঁদের জীবনও আজ হুমকির মুখে । আসলে আমরাতো সাধারণ জনগণই , নাকি ? এভাবে যদি মুক্ত কথা বলার দায়ে কিছু মৌলবাদী গোষ্ঠী আমাদের মতো ব্লগারদের হত্যা করে তবে বাংলাদেশ পাকি এর মতো হয়ে যাবে । আর এজন্যই দরকার প্রশাসনকে । প্রশাসনই একমাত্র পারেন এর সঠিক সমাধান করতে । যদিও প্রশাসনের উপর আস্থা নেই ব্লগারদের । কেননা বর্তমান সময়ের আলোচিত ব্লগার হত্যার আসল খুনিদেরকে এখনও প্রশাসন ধরতে সক্ষম হন নি । প্রশাসনের সামনেই হত্যা করা হলো ব্লগার লেখক অভিজিত্‍ রায় কে । অভিজিত্‍ হত্যা কান্ডে যাকে গ্রেফতার করা হয়েছে আদৌ তিনি এ হত্যাযঞ্জের সাথে জড়িত কিনা তাঁর প্রমাণ পর্যন্ত করতে পারেনি পুলিশের কেউই । শুধুমাত্র আশঙ্কা জনককরে কোন লাভ নেই , সাধারণ মানুষ চায় প্রকৃত হত্যাকরীকে সামনে আনতে । এভাবে যদি চলতে থাকে তবে বাংলাদেশের মানুষও একদিন উটপাথির মতো হয়ে যাবে । যদিও এটা আদৌ সম্ভবপর নয় । তবে বলাতো যায় না । সরকার যে হারে সংবিধান নীতিমালার পরিবর্তন করছে তাতে করে এ ধারণা আসতেই পারে ।

জানা ম্যাডামের পরিকল্পনার কথা শুনে খুবই ভালো লাগলো । ম্যাডামকে বলব , সাবধানে চলাফেরা করবেন । কেননা আপনার মতো একজন সৃষ্টিসীল , অকুতভয় এবং সৃজনশীল ব্লগারের খুবই দরকার বর্তমান বাংলাদেশে । একজন ব্লগারকে হত্যা করলে আরো দশজন ব্লগার সৃষ্টি হয় এটা হয়তো ঐসকল মৌলবাদীদের অজানা রয়েছে । আমিই হলাম তাদের একজন । ব্লগ নিয়েও আমার বিভ্রান্তমূলক ধারনা ছিলো । কিন্তু আজ তাঁর পরিবর্তন হয়েছে । বর্তমান আমি রাষ্ট্রবিঞ্জান নিয়ে স্নাতক করছি , আর বিভিন্ন বিষয় যেমন রাজনীতি , ধর্মতন্ত্র , সমাজতন্ত্র , সংবিধান , সরকার , রাষ্ট্র , জনগণের অধিকার এবং আরো নানান বিষয়ে আমি প্রর্ত্য্ক্ষ ঞ্জানার্জন করতে পারছি । বুঝতে পারছি রাজনৈতিকদের মূল লক্ষ্য কি ? এ নিয়ে পরে বিষদ লিখবে ।

এরই ধারাবাহিকতায় গত ১৪ তারিখ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪২২ রা দিনে যোগ দিলাম বাংলাদেশের প্রথম শ্রেণীর বাংলা ব্লগ সামহ্যোয়ার ইন ব্লগ ডট নেট এ । যদিও এখনও ব্লগ থেকে পুরোপুরি স্বীকৃতি পাই নি । তবুও খুবই ভালো লাগছে লেখালেখি করতে । আশা রাখছি নিয়মিতভাবেই সমাজের বিভিন্ন দিক এবং বৈষম্য নিয়ে লিখবে । ধন্যবাদ ।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×