বহু প্রতিক্ষিত ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের বেলা না ডুবতেই ভোট জালিয়াতি , ভোট কারচুপি , সাংবাদিকদের উপর হামলার ঘটনা এবং কোন কোন কেন্দ্র ১৪৪ ধারা জারির ঘটনা ঘটে গেলো ঢাকা ও চট্টগ্রাম দুই সিটিতে । ভোট কারচুপির অভিযোগে বিএনপি নির্বাচনকে প্রত্যাখ্যান করলো । কেনইবা করবে না ? ভোট কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে আলীগ সমর্থিতরা গেরে বসেছেন কেন্দ্র গুলোতে । পুলিশ এক্ষেত্রে নির্বাক । আর নির্বাচন কমিশনতো এক্কেবারেই বোকা মফিজ বনে গেছে । বলি , মাঠে সেনা থাকলে কি এসব হতো ? আলীগ এই নির্বাচন নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে । কেননা তাঁরা মাঠে তাঁদের নিয়ন্ত্রীত পুলিশ বাহিনীকে নিয়োগ দিয়েছে । " ওদিকে ঘটছে মারামারি আর, পুলিশ এদিকে খাচ্ছে ঝালমুড়ি " । এই হচ্ছে পুলিশের কাড়বার । পুলিশের তীব্র ঘুষ প্রবণতার কারণে সাধারণ জনগণ পুলিশের উপর আস্থা কবেই হারিয়েছে ফেলেছে , তা আর বলতে ! সেনাদের উপরিই জনগণ বেশী আস্থাশীল । আর অন্যদিকে বিরোধী দলও সেনা থাকলে কাজকর্ম সুন্দর করেই করতে পারে । কিন্তু বর্তমান ক্ষমতাশীন দল আলীগ সেনাদের দু চোখ্যেই দেখতে পারে না । আলীগ সেনাবাহিনীকে কেন এতো ভয় পায় তা কেবল তাঁরাই জানেন । বিগত সরকারের আমলে প্রত্যেক ভোট কেন্দ্রেই দেখতাম সেনা মোতায়ন । যার দরুণ ভোট কেন্দ্রে কোন আসুবিধাই দেখতাম না । কিন্তু এ সরকারের আমলে কি দেখছি এসব ? পুলিশ বাহিনীর কথা বাদই দিলাম কারণ যে সরকারই আসুক তাঁরা সেই সরকারেরই গোলাম । অন্যদিকে নির্বাচন কমিশনতো পুতুল বনে গেছে । সরকারের যেটাতেই ভালো তাঁরা সেটাই করছে । সেনা নামানোর কথা বলে বিভ্রান্ত ছড়ালেন আমাদের নির্বাচন কমিশনার । আসলে এভাবে যদি চলতে থাকে তবে বিরোধীদল আরো হিংস্রতায় পরিণত হবে । কেননা তাঁদের কোন কথা , কোন ইচ্ছাই সরকার দল আলীগ কর্ণপাত করছেন না । বিরোধীদের সভাসমাবেশে করতে বাঁধা দিয়ে বিরোধীদের মনোভাবকে আরো উস্কে দিচ্ছেন বর্তমান ক্ষমতাশীন দলেরা । এভাবে যদি চলতে থাকে তবে দেশে কি আদৌ শান্তি শব্দটি টিকে থাকবে ? দেশের মানুষকি স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে পারবে ? আমার মতে শতোভাগই উত্তর না , না এবং না । তাই সরকার দলীয়কে বলতে চাই আপনারা বিরোধীদের সামান্যতম হলেও তাদেরকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করবেন না । অযথা মামলা দেখিয়ে বিরোধীদের হয়রানি না করে তাঁদেরকেও কিছু বলার সুযোগ দিন । কেননা তাঁরাও হয়তো একদিন ক্ষমতায় আসবেন । তাঁরাও যদি আপনাদের মতো এরকমটি করে তো তখন কি বলবেন ?
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।