somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারো কক্সবাজারঃ সাম্প্রদায়িক আমরা.........................বলি হলো একজন নির্মাণ শ্রমিকের

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থানঃ তারাবনিয়ার ছড়া, কক্সবাজার
ব্লগ পড়তেই ভালবাসি। লিখাটা হয়ে উঠে না সময়ের অভাবে কিংবা আলসেমি করে। কিন্তু এমন কিছু সময় আছে যখন কিবোর্ড না ধরে উপায় নেই। এমনই একটা সময় হলো ঈদের ঠিক আগ মুহুর্তে। আমার বাড়ী কুমিল্লা আর শ্বশুরবাড়ি কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায়। এই যোজন দূরে কিভাবে সম্পর্ক হলো, সেটা নিয়ে আরেক দিন লিখতে বসব। চাকরির সুবাদে ঈদের বন্ধ ৩ দিনের বেশী পাওয়া অসম্ভব। অফিসের কাজে চট্টগ্রাম যাই ২১/১০/২০১২ তারিখে এবং সেখানে অবস্থান করি ২৩/১০/২০১২ ইং পর্যন্ত। ২৪/১০/২০১২ তারিখ পূজার বন্ধ এবং তার সাথে আরেকদিন বাড়িয়ে শ্বশুরবাড়ি যাই। মানুষ ঈদের পর শ্বশুর বাড়ি বেড়াতে যায় আর আমি গেলাম আগে। অবশ্য ঈদের আগের দিন রাতে বাড়িতে চলে আসি।যাই হোক সেটা আমার আলোচনার বিষয় নয়।
মূল ঘটনাঃ আমার শ্বশুরের বাসার কাছাকাছি আরেকটি ৫ তলা বভবন নির্মানাধীন। কাজ করছিল নির্মান শ্রমিকরা। পাশ দিয়ে যাচ্ছিল সনাতন ধর্মালম্বীদের দেবী বিসর্জন দিতে যাওয়ার মিছিল। এমন সময় একজন নির্মান শ্রমিক ভবনটির ছাদ থেকে একটি ঢিল ছুড়ে দেয় দেবীকে লক্ষ্য করে। যা ছড়িয়ে দেয় সাম্প্রদায়িকতার বিষবাষ্প। মূহুর্তেই ভবনের নির্মান কাজের জন্য সংরক্ষিত লাঠিসোটা নিয়ে সনাতন ধর্মালম্বীরা সিড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কিছুক্ষন পরই একজন নির্মাণ শ্রমিক ছাদ থেকে পড়ে যায়। কারো কারো মতে সে নিজেই ভয়ে লাপ দেয়, আবার কেউ কেউ বলেন তাকে ফেলে দেওয়া হয়েছে। এই পুরো ঘটনার চাক্ষুস স্বাক্ষী আমি নই। আমি শুধু দেখেছি ছাদ থেকে পড়ে যাওয়া রক্তাক্ত মুখ। সবাই ধরাধরি করে হাসপাতালে নেওয়ার দৃশ্য।পরে জানতে পারি সেই নির্মান শ্রমিক মারা গেছে।

আমার চোখের সামনে ভেসে উঠে সেই হতদরিদ্র নির্মান শ্রমিকের পরিবারের সদস্যদের মুখগুলো। নিজের সাম্প্রদায়িক মানসিকতার জন্য সারা জীবন মূল্য দিয়ে যাবে তার পরিবার। আর সবচেয়ে মজার বিষয়, এই ঘটনার নিরবদর্শী মিছিলের নিরাপত্তার দায়িত্ত্ব পালনরত পুলিশ। এ লজ্জ্বা রাখি কোথায়? নির্মান শ্রমিকের কি দরকার ছিল দেবীকে ঢিল মারার? কি দরকার ছিল সনাতন ধর্মালম্বীদের হুংকার দিয়ে সিড়ি বেয়ে উপরে উঠার? পুলিশ যদি তার দায়িত্ব ঠিক মত পালন করতো, এমন অপ্রত্যাশিত ঘটনা কখনই ঘটতো না। এ ঘটনার দায় সবার।

রামু ও উখিয়ার ক্ষত সারতে না সারতেই নতুন করে সাম্প্রদায়িকতায় আক্রান্ত হলো কক্সবাজার। উক্ত এলাকার কোন ব্লগার থাকলে এই ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া জানানোর অনুরোধ জানাচ্ছি। আমার প্রশ্ন কেন এমন হলো? তার মানে কি আমরা দিন দিন সাম্প্রদায়িক হয়ে উঠছি? মিয়ানমার থেকে বয়ে আসা বাতাস কি আমাদের জন্য সাম্প্রদায়িকতার বিষবাষ্প নিয়ে আসছে?


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×