somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান....

১৮ ই মে, ২০১০ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এলো বান…”

সাধারণ এই শব্দগুলোর মধ্যে কি যে এক নস্টালজিয়া ছড়িয়ে আছে! ইদানীং ফেসবুক স্টাটাস এ প্রায়ই দেখি লেখা থাকে, “ঝুম বৃষ্টি হচ্ছে..”। বর্ষাকালটা কি এবছর চলেই আসলো। বৃষ্টি হলেই মনে পড়ে ছোটবেলার কথা.. কাঁথা মুড়ি দিয়ে গল্পের বই কিম্বা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফেরা। বাসায় ফেরার পর অবশ্য যথেষ্ট কাঠ-খড় পুড়তো! বাবা-মা রা কেন যে এতো নীরস হয়! ছোটবেলায় আমি ছিলাম একদম, “শান্ত-শিষ্ট লেজবিশিষ্ট” একটা জন্তু। এজন্য ছেলেবেলা নিয়ে খুব বেশী স্মৃতি নেই। তারপরও মুক্ত-স্বাধীন, দায়-দায়িত্বহীন ওই জীবনটাকে এখনো খুব বেশী মিস্ করি।

পৃথিবীর কিছু কিছু মানুষ থাকে, অকর্মা টাইপের, যাদের কখনো কোন কাজ ভালো লাগে না। আমি হলাম তাদের একজন। যখন কেউ জিজ্ঞাসা করতো- জীবনের লক্ষ্য কি; আমি বলতাম-ঘরজামাই হবো; সারাদিন বাসায় বসে থাকবো, কিছ্ছু করা লাগবে না। সেকেন্ড ইয়ার ফাইনালের মাঝে আমার জন্ডিস হলো। কাউকে কিছু না জানিয়ে চুপচাপ পরীক্ষাগুলো দিলাম। পরীক্ষা শেষে বাসায় জানালাম। ডাক্তার দেখে বললো—অবস্থা ভালো না।কমপ্লিট বেড রেস্ট।বিছানার বাইরে এক পাও যেন মা্টিতে না পড়ে। জীবনের সবকিছু আমার জন্য নিষিদ্ধ হয়ে গেল। এরপন পুরো আট মাস বিছানায় শয্যাশায়ী। প্রথম প্রথম খুব ছটফট করতাম, দম বন্ধ হয়ে আসতো। বিছানায় শুয়ে শুয়ে রবীন্দ্রনাথের ডাকঘরের অমলের কথা মনে পড়তো। আস্তে আস্তে এক সময় সব সয়ে গেল। শুধু সয়েই গেল না, আমি সময়টা উপভোগ করা শুরু করলাম।সবগুলো বাংলা চ্যানেলের অনুষ্ঠানসূচী আমার মুখস্থ হয়ে গেল।ইটিভি বাংলায় একটা অনুষ্ঠান হতো, “বিনি পয়সায় বিলেত”, আমার খুব প্রিয় ছিল। আকাশ বাংলায় প্রতিদিন সকালে হতো, “চলো যাই”! দেশ ছাড়ার আগ পর্যন্ত, যখন বাসায় থাকতাম, এই অনুষ্ঠানটা দিয়েই আমার সকালের নাস্তা হতো।চ্যানেল আইতেও একটা ভালো ট্রাভেল শো ছিল, ‘RC ট্রাভেল অন’।ওখানে একবার দেখালো ভূটান। সেই থেকে ভূটান আমার স্বপ্নের দেশ! আজো যাওয়া হয়নি।প্রথম কয়েক মাস পর কম্পিউটারে সীমিত access পেলাম। শুয়ে শুয়ে মাথার ভিতর চিঠির প্লট সাজিয়ে রাখতাম। আর কম্পিউটার পেলেই ঝেড়ে নামিয়ে ফেলতাম।ঢাকা ভার্সিটিতে যে সাত বছর ছিলাম, আমার সেরা সময়টা কেটেছে জন্ডিসের ওই আট মাস।

এখনো যখন কাজ থাকে না, গড়াতে গড়াতে দিন চলে যায়।আর যখন পরীক্ষা সামনে আসে, জীবন তার সব পসরা নিয়ে হাজির হয়। তখন মনে হয়, “কতগুলো ভালো নাটক হয়ে গেল, দেখা হয়নি”। “কতদিন ভালো গান শুনি না”।“শেষ কবে একটা গল্পের বই পড়েছি মনেই পড়ে না”।ধূর পড়ালেখা করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। কি হবে এতো ছুটে বেড়িয়ে।

এখন যখন ছুটতে ছুটতে দম বন্ধ হয়ে আসে, তখন অপেক্ষায় থাকি সেই দিনের, যখন আর কিছুই করতে হবে না। এখনো স্বপ্ন দেখি সেই দিনগুলোর যখন আমি আমার প্রিয় কাজগুলোই শুধু করবো, আর কিচ্ছু না।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×