তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে শেখ হাসিনাকে বিষ মেশানো খাবার দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। প্রয়াত জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বার কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, বিষ মেশানো খাবার খেয়ে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েছিলেন, তার মুখ ফুলে গিয়েছিল। তারপরও তিনি কিছুতেই নতি স্বীকার করেননি। বিষের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা এখনও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন বলে সাজেদা চৌধুরী দাবি করেছেন। তবে সাবেক ডিআইজি প্রিজনস মেজর শামসুল হায়দার সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে সেখানে রাখা হয়েছিল।
বিশেষ কারাগারে শেখ হাসিনাকে বিষ মেশানো খাবার দেয়া হয়েছিল : সাজেদা চৌধুরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।