টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ আজ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ঠাঁই পায়নি
০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের আলোচ্যসূচিতেও ঠাঁই পায়নি টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ। ‘বিষয়টি একান্তই পানিসম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত’—এমন কথা বলে কমিটির সভাপতি এটি এড়িয়ে যান। ভারতীয় হাইকমিশনারের মন্তব্যকে ‘কূটনৈতিক শিষ্টাচারবহির্ভুত’ অভিহিত করে বিরোধীদল কমিটির বৈঠকেও তার প্রত্যাহারের দাবি তুলেছে ।
এবারের সংসদের প্রথম অধিবেশনেই গঠিত হয়েছে সবকটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিভিন্ন কমিটি উল্লেখযোগ্য সংখ্যক বৈঠকও করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি পিছিয়ে রয়েছে এ ক্ষেত্রে। বৃহস্পতিবার কমিটির দ্বিতীয় বৈঠকে বিদেশে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের বেতন-ভাতা বাড়ানো, দূতাবাসের জন্য নিজস্ব ভবন তৈরি, দূতাবাসগুলোর কাজকর্ম তদারকির জন্য ইন্সপেক্টর জেনারেল অব মিশনস-এর পদসৃষ্টি এবং কুয়েত ও রাশিয়ায় রাষ্ট্রদূত নিয়োগের মতো কিছু বিষয় আলোচনায় গুরুত্ব পায়। কিন্তু বহুল আলোচিত টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ ঠাঁই পায়নি।
টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের নিয়ে ভারতীয় হাই কমিশনারের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তার প্রত্যাহার দাবি করে আসছে বিরোধী দল বিএনপি। এই বৈঠকেও কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন একই দাবি তুলেন। দূতাবাসগুলোর সেবার মান নিয়ে প্রবাসীদের অব্যাহত অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে কমিটি। একইসঙ্গে দূতাবাসগুলোর কোনো বিষয়, সংবাদমাধ্যমকে জানাতে হলে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তার সরাসরি তদারকিতে তা করার পরামর্শও দেয়া হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন