তৃপ্ততায় আজকের সকাল নিশ্চয়ই তোমার ...
এই প্রথম যে, নিজেকে করলে উৎসর্গ,
নিজেকে ভাবলে দেবতার প্রসাদসম !
নিশ্চয়ই, তুমি প্রত্যহ নিজেকে সাজাবে দেবী
নিশ্চয়ই তুমি রাত প্রহরে চিৎকার লুকাবে রোজই
নিশ্চয়ই তুমি রোজ প্রত্যুষে, স্নানশেষে অভিনয় পারবে ভারী !
প্রার্থনা আমার, যেন ভুলেও মন অভিনয় ভুলে
করেনা আমায় আপন, জানালায় আকাশ মেঘের ঢলে !
প্রার্থনা!
তৃপ্ততায় আসুক প্রত্যেক সকাল তোমার ...
নিত্য বেচে থেকো নিজ গুনে, সামাজিক ঐ দেবতার পদতলে ।।
-------------------------------------------------জানুয়ারী ২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




