somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেজা ভু এবং জেমাইস ভু-রহস্য নাকি রোগ?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সবচাইতে অদ্ভুত লাগে দেজা ভু । এটি হচ্ছে একটি অনভুতি । এই অনুভুতি আমাদের বলে যে কোন কাজ আমি আগে করেছি । কিন্তু এটি এই জীবনকালের মধ্যে নয় । তাহলে কখন করেছি ? কেন এই জিনিসটি হয় ?মনে হয় এটি ইতোমধ্যেই দেখা হয়েছে, আবারো দেখা হল।এ যেন ফেরত পাওয়া জিনিসের আবার ফিরে আসা,এটা হ’ল পুনরুজ্জীবন, সব কিছু আবার।

পৃথিবী জুড়ে প্রচলিত একটি শব্দ এই দেজা ভু।এই শব্দের সঙ্গে কার পরিচিতি না থাকলেও এই ঘটনার সম্মুখীন হয়েছেন এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয়।আসলে এই দেজা ভু টা কি?

Déjà vu একটি ফ্রান্স এর শব্দ যার অর্থ "যা দেখা হয়ে গিয়েছে ।'' কোন জায়গায় গিয়ে মনে হওয়া হয়ত বা এই জায়গায় আমি আগে এসেছি বা এই জায়গা আমার পরিচিত। কিন্তু আসলে ওই জায়গার সঙ্গে আপনার কোন পরিচয় নেই। আর ও সহজভাবে বলতে গেলে, যদিও ব্যাপারটা এতটা সহজ নয়,বলা যেতে পারে নতুন যেকোন জায়গা আপনার পরিচিত মনে হওয়া যা হয়ত আপনি কখন দেখেন নি।

আবার এরকম হতে পারে যে কেউ বন্ধুদের সাথে বসে গল্প ক্রছে।হঠাৎ কেউ একটা কথা বলল আর আপনার সঙ্গে মনে হল যে এই কথা আমি আগেও শুনেছি,আরও বহুবার শুনেছি।এটা এরকম একটা অনুভূতি যা যে কাউকে হঠাৎ সন্দেহর মধ্যে ফেলে দেয়,চিন্তা করতে থাকে মানুষটি যে আসলে কি হচ্ছে?

এই অনভুতি টা হওয়ার পিছনে কারন টা কি?


সবচাইতে সহজ যে উত্তর আমরা পাই টা হচ্ছে যে আমাদের পূর্ব জীবনে আমরা এই জায়গায় এসেছিলাম এবং এই ধরনের অনুভূতি হওয়ার পিছনে এটাই দায়ি।অনেক লোক বিশেষ করে অনেক গবেষক ওঁ এই ব্যাখ্যায় খুশি।কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়।


Arthur Funkhouser বলেন যে এই অনভুতি বোঝার জন্য আগে এই অনভুতি কে ভাগ করতে হবে যে আসলে এটা কি।শুনলে হয়ত বা অদ্ভুত লাগবে কিন্তু শতকরা ৭০ জন মানুষের রি অনুভূতিটা হয়।

কেউ কেউ বলেন যে পূর্ব জন্ম থাকাটা এখানে কোন উত্তর না।তাদের মতে,হয়ত বা কেউ কোন কিছু অবচেতন ভাবে শুনেছিল আর তার মন এটাকে সযত্নে রেখে দিয়েছে।আর পরবর্তীতে যেসময় সে ওই ঘটনার সম্মুখীন হয়েছে তার মধ্যে সৃষ্টি হয়েছে অনুভূতি 'Déjà vu'


আবার কেউ বলেন যে পৃথিবী সৃষ্টির সময় অনেক 'Big Bang;' হয়েছিল এবং অনেক মহাবিশ্ব সৃষ্টি হয়েছে।হয়ত এরকম কোন এক মহাবিশ্বে দেখা কোন কিছুর জন্য এই অনুভূতি হচ্ছে।

Hyper perception?এর কোন সম্পর্ক নেই দেজা ভূর সাথে। যদিও অনেকগুলো প্রচলিত ধারণার একটি।ধারনাটা খানিকটা এরকম-আপ্নি একটা জায়গায় আছেন একঘণ্টা কিন্তু পরে দেখলেন সময় চলে গেছে ৬ ঘণ্টা।এটাকেই Hyper perception বলা হয়।





প্রথমদিকে মনরোগ বিশেষজ্ঞরা চেয়েছিলেন এই অনুভূতি কে মানসিক রোগ বলতে। একটা নাম দেওয়া হয়েছিল 'Temporal Lobe Epilepsy'.এই ধারনা কিছু গবেষককে আগ্রহী করে তুলেছিল।তবে শেষমেশ এই ধারনা তেমন একটা ভিত্তি পায়নি।


আবার কারো কাছে দেজা ভূ সৃষ্টির পিছনে কারণ হচ্ছে মাদক দ্রব্য।তামীয়িয়ান এবং জেক্লাইএইন ২০০১ সালে একটা প্রতিবেদন করেন।
তারা বলেন যে একজন পুরুষ ফ্লূ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু ড্রাগ নেওয়ায় তার দেজা ভূ র অনুভূতির সৃষ্টি হয়।



জেমাইস ভূ আরেকটি রহস্য।এটাকে দেজা ভূ র বিপরীত বলা হয়। এই অনুভূতির কারনে কোন মানুষ অনেক পরিচিত জিনিস চিনতে পারে না।তার কাছে মনে হয় যেন সে এটা প্রথমবার দেখছে।কোন কিছুই সে চিনতে পারে না।
'জেমাইশ ভূ' শব্দের অর্থ যা 'কখন দেখা হয়নি।'এটিএকটি ফ্রেঞ্চ শব্দ।
যেকোন কিছুর জন্য এটি হতে পারে,যেকোন সময় হতে পারে।একটি অতি পরিচিত শব্দ ,একটি অতি পরিচিত মুখ দেখেও মনে হতে পারে যে জীবনেও এটি দেখা হয় নি।


দেজা ভু এবং জেমাইস ভু- এই দুইটিকে মানসিক রোগ বিশেষজ্ঞরা বলেন রোগ আর রহশপ্রেমিরা বলেন 'অমীমাংসিত রহস্য।'


আসলে যে কি তা জানতে হলে অপেক্ষা ছাড়া আর কি কোন উপায় আছে?

লেখাটি আগে প্রকাশিত হয়েছিল রহস্য
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×