somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ঠিক আগের দিনের কথা। আমি উত্তরা থেকে বাসে উঠলাম। টিকিট বাস, নাম অনিক। যাবে সিটি কলেজের সামনে দিয়ে। আমি যাবো নিউমার্কেট।

দুপুর বেলা, এই সময় বাসে সিট পাওয়া তো দূরের কথা, ঠিকমতো দাড়াতেও কষ্ট করতে হয়। বাসে উঠে যথারীতি দেখলাম সিট খালি নেই। অলরেডি বেশ কয়েকজন দাড়িয়ে আছে। আমিও দাড়িয়ে গেলাম।

বাস কাউন্টার ছাড়ার আগেই হঠাৎ করে তিনটা ছেলে উঠলো। একটার চোখে বিশাল চশমা। ছেলে তিনজন উঠে বাসের পেছন দিকে হেটে যেতে লাগলো, তখন ড্রাইভার ঘুরে বললো, টিকেট ছেড়া হয়েছে আপনাদের? টিকিট কই?

ছেলে তিনজনের একজন বললো, টিকিট! কিসের টিকিট?

ড্রাইভার এবার ক্ষেপে গেলো। এই যে ভাই, দাড়ান, টিকিট না কিনলে বাস থেকে নেমে যান।
এবার একটা ছেলে ঘুরে বললো, স্টুডেন্ট।

ড্রাইভারও বেপরোয়া। বললো, আজ ঈদের আগের দিন, স্টুডেন্ট টিকিট নাই। সব স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। টিকিট না থাকলে নেমে যান। টিকিট ছাড়া লোক নেওয়া যাবেনা।

এবার একজন ঘুরে এসে ড্রাইভারকে বিশাল দাবড়ি লাগালো। বলল, ওই, তোর মালিক কি কইছে আমারে লইবো না? এমন চোখ পাকিয়ে কথাটা বললো যে ড্রাইভার ঠান্ডা হয়ে গেলো।

আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছি। ড্রাইভার আর কিছু না বলে ঘুরে গেলো। কিছুই করার নেই তার, বাস ছেড়ে দিলো। ছেলেতিনটে একদম পেছনে গিয়ে গল্প করতে লাগলো।

উপরের ঘটনা টা যে ঘটে সেটা হয়তো অনেকেই জানেন। এরা ঢাকা কলেজের ছেলে। আমার ভাষায় কুলাঙ্গার। এরা টিকেট কিনে বাসে উঠে না। দল বেঁধে যে কোন বাসে উঠে পড়ে এবং যথারীতি ভাড়া না দিয়ে নেমে যায়। এদেরকে কিচ্ছু বলা যায়না, কারণ কে চায় সামান্য বাস ভাড়ার জন্যে একটা বাস নষ্ট করতে। ওরা সিম্পলি আগুন ধরিয়ে দেবে অথবা রাস্তায় আটকে ভাঙচুর করবে।

ইদানিং এই জিনিসগুলো খুব অহরহ চোখে পড়ছে। এরা হয় ভয়ানক পিছলা টাইপের। সেদিন একইরকম কাহিনী। একটা ছেলে ফোনে কথা বলতে বলতে বাসে উঠে গেলো। ড্রাইভার যতোই ডাকে সে ফিরে তাকায় না। কন্ডাকটার কে বললো, স্টুডেন্ট!

আমার ছোট ভাই পড়ে ঢাকা কলেজে। অনেক ধরণের খবরই পাই ওর কাছ থেকে। এমন ঘটনাও হয়, কোন একটা বিষয়ে ঝামেলা করার আগে দেখা যাবে এক ছেলে হাত বাঁশ নিয়ে দৌড়ে ঢাকা কলেজ থেকে বেরুচ্ছে তারপর বিশ পঁচিশটা গাড়ী ভেঙে আবার ঢুকে যাচ্ছে পাশের রাস্তা দিয়ে। এরা সবাই বহিরাগত। ঘটনা ঘটার জন্যে এটা শুরুর দিকের কাজ।

আমি তীক্ষ চোখে তাকিয়েছিলাম সেই ছেলেগুলোর দিকে। মাত্র ইন্টার পাশ করেছে। কিন্তু চোখ ঘুরিয়ে, চোয়াল শক্ত করে যখন কথা বলে, তখন মনে হয়- কারা এরা? ছাত্র?

আমরা কি আশা করতে পারি এদের কাছ থেকে? জাতি কি আশা করতে পারে এদের কাছ থেকে? এদের তো নীতির ঠিক ঠিকানা এখনই নাই, এরা জাতির মেরুদন্ড কিভাবে হবে?

আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি বলে টাকার কষ্টটা বুঝি। প্রতি সেমিস্টারে তিরিশ চল্লিশ হাজার টাকা বাবার কাছ থেকে নিয়ে পড়তে যে কি খারাপ লাগে সেটা এই ছেলেরা বুঝবে না। আমি মাঝে মাঝে ভাবি, যদি আমার মতো এত টাকা দিয়ে এদের পড়তে হতো তাহলে বুঝতো কত ধানে কত চাল।

লেখাপড়ায় তাদের কি কষ্ট? কত টাকাই বা নষ্ট হচ্ছে ফেল করলে?
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×