কয়েক দিন আগে আমার পাশে বাসার চুরির ঘটনাকে নিয়ে লেখা
কম্পিত রাস্তাই ছুটন্ত মানব,
মুখ্য যেথায়
প্রানের আশা।।
ধাবিত জনরোষ তার পিছে
চোখে যাদের খুনের নেশা।
ব্যর্থ তার এ প্রচেষ্টা,
থেমে যায়
ছুটে চলা,
অন্তরে তবু ক্ষীণ আশা,
বাচবে কি এ যাত্রায়।
গ্হ কর্তা ডাক ছাড়ে কে আছ বাধো তারে,
দেখছি বেটার সাহস মেলা
করছে চুরি দিন দুপুর বেলা..
খুলেছে দরজা ভেঙ্গেছে তালা,
খুলিল চপাট
ভাঙ্গিয়া আলমিরা,
লুটিল সোনা, লুটিল অর্থ,
পুড়িল তাহার ঝুলায়,
ছুড়িল ইহা দালানের
প্রাদদেশে যেজন ছিল তাহার অপেক্ষায়।
হায়রে বেচারা
লুন্ঠিত সম্পদ ঠিকি করেছিস প্রাচার,
নিজ গমনে কেন খেলি এত বড় আচাড়।
পড়িয়া ধরা.
খেয়েছিস পীড়া
হয়েছিস আধামরা,
তারপর কি হল অবশেষে ঠাই
হল তোর পরিচিত সেই জেলখানা,
গ্ হস্তের
মাথাই তো ঠিকি দিলি চটকানা।
এতো কিছুর ফলাফল পন্ড হল শ্রম,
মাঝ থেকে দিলি বেশ
বিনোদন,
অতপর কিছুদিনের অবসর তারপর
হানা দিবি অন্যকারো ঘর..
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




