ইচ্ছে তো আজ ছেড়া ঘুড়ি হাজার কথায় বিনা দারি,
দিবালোকে স্বপ্ন খুজি,
আকুল ধারায় স্রোতের মাঝি।
ইচ্ছে তো আজ অচিন কবি,
বাক্যে বিনা কাব্য প্রেমি।
কখন ও বা জলছবি তুলি হীনা রঙের ঝাপি,
ইচ্ছে তো আজ রঙ্গিন বাশি,
হাওয়া হীনা গানের কলি।
ইচ্ছেকেন সময় ঘড়ি থমকে যেথাই কাটা সবই!
ইচ্ছে কেন খোলা আকাশ, নীলের মাঝে রৌদ্র প্রহর,
হঠাৎ করে বদলে যাওয়া মেঘের নায়ে ব্রিষ্টি বহর..
ইচ্ছেতো আজ রঙ্গিন ছাতা
বর্ষা ঝড়ে কচুপাতা, ইচ্ছে তো আজ পড়া চুড়ি ব্রিষ্টি মাথায় লুকোচুরি,
কখন ও বা নৌকাচালক বৈঠা হাতে দুরন্ত বালক, বিকট সুরে বেজে ওঠা আসমানেতে বর্জ্র ঝলক..
ইচ্ছেটা কি মায়ের হাতে দুপুড় বেলার মিষ্টি আহার অবাধ্যতার কারণ হয়ে মায়ের হাতের আলতো প্রহার।
ইচ্ছে কেন হঠাৎ করে থমকে যাওয়া দুটি চোখ!
চিলেকৌঠার দক্ষিন ধারে মায়াবতীর লজ্জামুখ..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




