মায়াবী আয়না
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার শ্রদ্ধেয় এক প্রিয় জনকে নিয়ে কোন এক
সময় লেখা কবিতা খানা...

দৃষ্টি তোমার এতই তীক্ষ্ণ
এতই বিস্তৃত
যেথায় আমি হারিয়েছি
আমার অস্তিত্ব.।।
তাকিয়ে আছ তুমি
তাকিয়ে আছি আমি
সময় যায় বয়ে
কালের কালান্তরে,
দেখা হয়না তোমায়
বিলীন হয়েছি তোমার আখি পানে,
এ যে আকাশের কৃষ্ণ চাদঁ
তোমার দু চোখের মধ্যমণি
সূর্য যেথায় লাজুক লতা
পরিয়েছ তাকে রাখি।
মানুষ বলে তারা নাকি বিজয়ী
জয় করেছে চন্দ্র মঙ্গল
আরো কত কি.....
ভাগ্যিস তারা দেখেনি
তোমার আবেশিত জোড়া চোখ
নয়তো নিমিষেই বিলীন হতো
তাদের সাফল্যের মুকুট!!
নয়নে তোমার হাজার কথা
চাইলেও যায় না পড়া
আমার ও কি সাহস আছে
দেখাবো এতো বড় দৃষ্টতা!!
আমি যে অতীব ক্ষুদ্র
সাধ্য আমার ততই সীমিত।।
হায় এ কোথায় আমি হারিয়েছি!
ভবগুরে আমি স্বপ্ন বুনছি!
একি সত্যিই তোমার চোখ?
নাকি রুপকথার রাজ্যের
কোন এক মায়াবী আয়না
যেথায় নিখোঁজ হাজারো রাজকুমার
যেথায় গিয়ে আর ফেরা যায়না ...
তোমার এই রহস্য দৃষ্টি
বিধাতার অপরূপ সৃষ্টি!
যখনই পড়েছে নয়নে নয়ন
নিঃস্ব আমি খুজে চলেছি
ভালবাসার এক পশলা বৃষ্টি.।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন