আগের অংশটির ধারাবাহিকতায় এই অংশটিও কাল্পনিক ..
অজানা এক ভাললাগা
রাঙ্গিয়ে দেয় কিশোরের কথামালা.,
দিনলিপির কিছু ঘটনা
সাজাতে চাই কবিতার ভাষায় ..
কচি হাতের কিছু কথা
সাজিয়ে যায় ডায়েরির পাতায়.
নিচে দেয়া তার কিছু নমুনা :-
একদিন না দেখায় কিশোরের ডায়েরির
পাতা:
১)সূর্য আজ দেখিনি আমি .
শুনেছি গতকাল নাকি
সূর্য গ্রহণ ছিল.! কিন্তু
আমার আকাশের সূর্যটা আজ
মেঘের আড়ালে ঢাকা ছিল ..
পরদিন ভোরে দেখা পেয়ে ..
২)অভিমানের গুমোট রাত্রির শেষে
কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা ভোরে
সোনালি সূর্য উদয় হল
মিষ্টি হাসির ছোঁয়াতে..
সেদিন সন্ধ্যায়
৩)সূর্য আবার হারিয়ে গেল
মেঘের আড়ালে
নতুন এক নাটকের
রহস্য ময় সূচনাতে.!!
পরদিন সকাল
৪)নাটকের এ পর্যায়ে
অভিমান ভরা দৃষ্টিতে
কিছু অব্যক্ত কথা প্রকাশের
ব্যর্থ প্রচেষ্টাতে..
এই ভাবে দিন যায়
কিশোরির মন যে বুঝা দায়
তবু অবুঝ কিশোর
স্বপ্ন আকে কবিতায়...
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




