বধূ ভিজবে কি আমার সাথে?
এসোনা সবটুকু স্বপ্ন নিয়ে ..
রাঙ্গানো সব ইচ্ছে নিয়ে ..
সংকোচ এর সীমান্তে
আটকে থাকা হাহাকার ছিড়ে ..
বধূ ভিজবে কি আমার সাথে?
উচ্ছলতায় ভিজবে তুমি,
পবিত্রতায় সন্ধ্যা রমনী ..
কবি মনের উপমার হাহাকারে..
শব্দ ভান্ডারের ভীষণ প্রদর্শনি..
বধূ
ভিজবে কি আমার সাথে?
ছোঁয়ার সাধ আজ পড়েছে ঢাকা ..
সাধ্যের বেড়াজালে অসহায় একা ..
সবটুকু বারিধারা নিয়ে নিও
নিজের প্রান্তে ..
জমানো স্বপ্ন ভাসিয়ে দেবো
নিজের অজান্তে ..
চাওয়া পাওয়ার কিছু কথা
না হয় বুঝে নিও
একান্তে....
তবু কি ভিজবে আমার সাথে??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




