মধ্যবিত্ত, বেকারত্ব আর সামর্থ্য শব্দ গুলোর মাঝে কোন এক চিরস্থায়ী সম্পর্ক যে রচিত তা সন্দেহাতীত। প্রতিটি মধ্যবিত্ত পরিবার আর সে পরিবারের সন্তানেরাই শুধু জানে তাদের শুস্ক হাসির পিছনের ইতিহাসের ভান্ডার কত যে সমৃদ্ধ।
নতুন কোন গল্প তো না, পাজরের নিচে চেপে রাখা অগল্প গুলোর কিছু গপ্পো..
সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে এ চরিত্র গুলোর মন্চায়ন, সেমিস্টারের টাকার চাহিদা,এ পার হতে মাথা নিচু করে হাত পাতা, ওপারের দীর্ঘশ্বাস, আর মাঝে অসহায়ত্বের আভাস! তখন এ পারের মানুষটার শ্বাস ও যে কত বিশাক্ত হয়ে উঠে তা শুধু ইশ্বর ই জানেন, আর জানে এমন আরো মধ্যবিত্তের অভাগা মানুষ গুলো।
অসুস্থ বাবার অসহায়ত্ব দেখে ও এ নিস্কর্মা গুলো বেচে থাকে হাসি মুখে, সবাই শুধু হাসিটাই দেখে, তার গভীরতা বুঝে না।
সৃষ্টি কর্তাটা ও কেমন জানি! সব দেখে ও দেখেন না। আর আমরা তবুও জীবন টা কে ছাড়তে পারিনা, কোন এক পরশ পাথরের অপেক্ষাতে।
পরশ পাথরের গল্প হবে আরেক দিন।

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




