সময়-অসময়
১৪ ই জুন, ২০১২ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারারাত ঘুমাতে পারিনি। পারিনি এপাশ থেকে ওপাশ ফিরতে। তারপরও বহুকষ্টে বাসষ্ট্যান্ডে আসলাম। অফিসে জরুরী কাজগুলো আটকে গেছে। কিন্তু কেন জানি সাহস করতে পারলাম না বাস চড়তে। প্রচন্ড ব্যাথা নিয়ে বাসায় ফিরে এলাম। এ বাসা ছাড়তে চাইনি যেসব কারনে, তার মধ্যে অন্যতম হলো বাসার সামনে প্রচুর গাছগাছালি আর ছায়াঘেরা। পুরো রোডে প্রচুর গাছ। পল্লবীর অন্য কোথাও এতগাছ নাই।
কিছু বিরক্তিকর ব্যাপারও ঘটে এ মহল্লায়। পাশের বাসায় মাঝে মধ্যে দুই বাড়িওয়ালা ভাইয়ের মধ্যে চলে যুদ্ধ। দু'জনই ৭০ পেরনো বৃদ্ধ। শেষবার যখন এদের মধ্যে ঝগড়া হলো তখন বাসায় মাঝখানে ওয়াল দিয়ে দুইভাগ করা হলো। এক পাশে থাকে এক ভাই, অন্যপাশে অন্যজন। আজ আবার যখন যুদ্ধ শুরু হলো তখন মনে হলো কেউ খুন-টুন হয়ে যাবে!!! ৬ ও ৭ নাম্বার রোডের পথচারী থেকে শুরু করে অত্র এলাকার বাসিন্দারা মহা উৎসাহে দুই বৃদ্ধের যুদ্ধ দেখার জন্য ছুটে এলো। আমিও খুড়িয়ে খুড়িয়ে বারান্দা অবদি গেলাম। কিন্তু সেই কাঙ্খিত মল্লযুদ্ধ আর দেখা হলোনা। এরা নোয়াখালি ভাষায় কেবল চিৎকার আর ছ্যাছাম্যাছি করেই গেল! এই বয়সেও ওদের বেঁচে থাকার কতো শখ?!
আজকাল কেন জানি আমার বাঁচতে ইচ্ছা করেনা। অসুস্থ্যতার একটা সীমা থাকা দরকার। অদ্ভুত এক রোগ বাঁধিয়ে বসলাম। না পারি সইতে, না পারি ছাড়তে। অথচ কতো যে কাজ বাকি এখনো!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন