somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহ

০৭ ই মার্চ, ২০০৬ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস থেকে ট্রেনিং শেষে যখন বাড়ীর পথে হাঁটা ধরি তখন ক্লান্তি আর ক্লান্তি। ফার্মগেট এলাকায় হাজার মানুষের ভীড়। কতক জনকে চিনি, কতক জনকে চিনি না। ক'জনকে একবার দেখে দ্বিতীয়বার কখনো দেখিনি, ক'জনকে দুইবার দেখেছি, ক'জনকে কয়েকবার। একজনকে আমি প্রায়ই দেখি। সুমসাম একজন। মাই টাইপ অব গার্ল।

2 সপ্তাহ হয়ে গেল। হাজার মানুষের ভীড়ে কখনো তাকে কিছু বলার মত সাহস পাইনি। সে দাঁড়িয়ে থাকে, আমিও। বাস আসে আমি উঠে যাই। তাকে কখনো দাঁড়িয়ে থাকতে দেখি, কখনো দেখিনা। খুব জানতে ইচ্ছে করে সে কোথায় থাকে? নাম কি? কোথায় পড়ে? কি পড়ে?
...//
মাঝে একবার ভেবেছিলাম আজ বলতেই হবে কিছু। অনেকক্ষন দাঁড়িয়ে থাকলাম, তাকে পেলাম না। কোথাও পেলাম না। তারপরদিনও খুব আয়োজন করে গেলাম। সেদিনও সে এলোনা। এরপরদিন সে আসলো কিন্তু তাকে বলার মত আমার এনার্জি ছিলনা/ সাহস ছিলনা/ উৎসাহ ছিলনা। গতকাল সেই উৎসাহটা আবার জেগে উঠলো। ভাবলাম আজকেই বলবো.... কিন্তু বৃষ্টি এসে ঢাকার সব বাড়ী-ঘর ধুয়ে মুছে নিয়ে গেল। সাথে তাকেও। জনবহুল ফার্মগেট একদম ফাঁকা। মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে আমি ঘন্টা খানেক ভিজলাম। অপেক্ষা করলাম। তাকে পেলাম না। জবজবে শরীর নিয়ে ফিরে এলাম বাসায়।

আজ ভাবছি তার কথা। তার সাথে কি আজ দেখা হবে? তাকে বলার মত সাহস থাকবে কি তখন? আচ্ছা কি বলবো তাকে? জানিনা...।

---ফার্মগেইট, 21 মার্চ, 2005ইং
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×