এ বয়সে এসে মানুষ নিজেকে বুঝতে শেখে। আমি নিজেকে বুঝতে পারিনা কখনোই। কেউই আমাকে বুঝতে পারেনা। মাঝে মাঝে ভাবি আমি একটা ভেজা বেড়াল, মাঝে মাঝে গাধা। মাঝে মাঝে খুবই একজন জেনুইন মানুষ, মাঝে মাঝে ঠুনকো। আমি যে কি তা আমি নিজেই জানিনা...।
নীল স্বপ্ন, লাল স্বপ্ন, খয়েরী স্বপ্ন, সব...আমায় বিদায় জানিয়ে চলে যাচ্ছে কোথাও। শীতের অতিথি পাখির মত। হা হা হা। এখন যে স্বপ্ন পাল্টানোর বয়স আমার! লোল। এখন আমার অনেকটা পথ পাড়ি দেবার সময়। শৈশব, কৈশর আর এইতো কতগুলো দিন কাটিয়ে বয়সের এই প্রান্তে এসে ফেলে আসা স্মৃতি আমাকে মুখোরিত করে, রোমাঞ্চিত করে... পাবো কি ফিরে সেই দিনগুলো- সেই র্নিঝঞ্জাট, ভাবনাহীন দিন...?
আমার কিছু কিছু স্মৃতি খুবই স্পষ্ট, কিছু কিছু আবার অস্পষ্ট। অতীতের পরিস্কার আর ঝাপসা দুই ধরনের স্মৃতিই আমার অস্তিত্ব জুড়ে, আমার ভবিষ্যতের ভাবনাগুলো সেই সব স্মৃতিকে ঘিরেই। আমি জানিনা কতটুকু পথ যাবো আমি, কতগুলো স্বপ্ন আমি ভুলে যাবো, মুছে দেব কতগুলো স্মৃতি...। এটা জানি আমার জীবনটা আমার জন্য হয়তো নয়। অন্য কারো জন্য আমার এই টিকে থাকা।
আমার বর্তমান দিনগুলো বেশ যাচ্ছে। ঘুম থেকে উঠেই কলেজ যাবার প্রস্তুতি। ঘুমিয়ে ঘুমিয়ে বোরিং টিচারদের লেকচার শোনা, তারপর অফিস। দুপুরের খাবার কখনো ফাষ্ট ফুড, কখনো হোটেল, কখনো চায়ের টং দোকান, কখনো নেই। রাত দশটায় ফার্মগেট এসে বাসের জন্য অপেক্ষা। মজা পাবার মত ঘটনা ঘটে কখনো কখনো। ওভার ব্রীজের নিচে সেজেগুজে থাকা মহিলা ব্যবসায়ীরা মাঝে মাঝে আমাকে ভুল করে কাষ্টমার ভেবে বসে। হরেক রকম অঙ্গভঙ্গি দিয়ে আমাকে আহবান করে। মাঝে মাঝে ভাবি যাই চলে। মাঝে মাঝে হেভি মেজাজ নিয়ে তাকিয়ে থাকি। তারা ভয় পায়না। তারা তাতে অভ্যস্ত। একেক মানুষের লাইফ ষ্টাইল একেক রকম। আমার ওরকম চোখ রাঙানো তাদের কাছে নতুন কিছু নয়। ভলবো এলে উঠে পড়ি তাড়াতাড়ি...তারপর আধ-ঘুম আর আধ-জাগা শরীর নিয়ে বাড়ি ফেরা।
কিযে বদ অভ্যাস হয়েছে আমার। ঘুমানোর আগে কম্পিউটার ওপেন করতেই হবে। তা না হলে আমার ঘুমই আসবে না। কখনোই না। গান শুনছি...অঞ্জন দা'র গান। আমার প্রিয় গায়ক। সাংঘাতিক ভালো গান গায় সে। কয়েক লাইন তোকে শুনাচ্ছি...
আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়,
একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত...
সেই একটুখানি চোখছবি আঁকড়ে ধরে রাখি,
আমার জানলা দিয়ে আমার পৃথিবী।
---
সেই পৃথিবীতে বিকেলের রঙ হেমন্তে হলুদ,
সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়,
পৃথিবীটা বড়ই ছোট আমার জানলায়
আমার জানলা দিয়ে আমার পৃথিবী।
---
...জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ,
জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না,
জানলা আমার পূব না পশ্চিম দিকে খোলা?
জানলা আমার নিজেই জানেনা...।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



