somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা

০৮ ই মার্চ, ২০০৬ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


7 বছর পর কি হবে তা জানিনা। কারণ এতে আমার বিন্দুমাত্র আগ্রহ বা আসক্তি কোনটাই নেই। তবে আজকের এই আমি 7 বছর পর যে আমিতে পরিনত হব তাতে যাদের অবদান থাকছে তাদের মধ্যে তুই-ও নিশ্চয়ই একজন...। সে যত দিনের পরিচয়ই হোক না কেন। আমার (ঘনিষ্ঠ) বন্ধু সংখ্যা এখানে খুব কম, তেমনি শত্রু সংখ্যাও নগন্য। (আমার) এই এলোমেলো পথচলায় পরোক্ষ কোন পিছুটান ছিলনা, নেই। এইযে এইটুকু পথ এসে পড়িমড়ি করে যেটুকু অস্তিত্ব আমি দাঁড় করাতে পারলাম তাতে দুইজন লোকের সবচে' বেশি অবদান রয়েছে। এক- দাদা (যিনি স্বপ্নময়কে স্বাবলম্বী বানানোর চেষ্টা করেছিলেন), দ্বিতীয় জন আমার বড় ভাই (যার জন্য এখনো স্বপ্ন দেখি, চোখ বন্ধ করে শৈশবের সেই শিশির ভেজা ঘাসে এখনো হাঁটি)। বাকীদের (বন্ধুদের) কাছ থেকে সবসময় উৎসাহ পেয়েছি, পেয়েছি অ-নে-ক অভিজ্ঞতা আর হৃদয় নিংড়ানো সত্যিকারের ভালোবাসা। আমার এই জীবনের সবচে' বড় প্রাপ্তি ওরাই। বর্ণিল এই বিচিত্র জীবনে সবচে' বিচিত্র ওদের সবুজ আর সতেজ উপস্থিতি।

মাঝে মাঝে ভাবি- আমি কেন এত রূক্ষ হলাম। অথচ আমি কিন্তু কখনোই রূক্ষ হবার চেষ্টা করিনি/ করিনা। যেটুকু দেখেছিস সেটুকু আমার নিয়তি। আমার নিয়তিটাই এমন...। চাওয়া জিনিস পেয়েও হারানোর বেদনা কতটুকু তা আমি জানি...!

দেয়ার ইজ নো ওয়েট, নো পেইন...। কোন অপেক্ষা নেই, কোন কষ্টও নেই। জীবনের সবচে' যে জিনিসটি আমি সহ্য করতে পারি না তা হচ্ছে কারো জন্য অপেক্ষা করা...। আমি সবচে' ফালতু একজন ধৈযর্্যহীন মানুষ।

অনেককেই বলেছি- আমি এই জীবনে কারো কাছে কখনো ক্ষমা চাইনি। কাউকে ক্ষমাও করিনি। তবুও ক্ষমার কাছাকাছি অনেক কিছুই মানব সভ্যতায় প্রচলিত আছে। সেরকম কিছু যদি থেকে থাকে আমি তোর কাছে তা চেয়ে নিচ্ছি। আশা করছি- বুঝতে পারছিস।

গান শুনছি...। "আমার ভালোবাসার তানপুরাতে সুর'যে বাজেনা, আজ মনের মাঝে রঙিন আশা- রঙে সাজে না... ... ... আজ তারার আকাশে নেইকো তারা, চাঁদে শুধুই অন্ধকার... "। হুম... ডিফারেন্ট টার্চ এর গান। ভালো গান। আগে ভালো লাগতো না, এখন লাগে।

রাত বেশি হয়নি। মাত্র- 1:46। লেখাটা শেষ করতে করতে 2:30 বাজতে পারে। এখন তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি। ফোনেও কোন ডিষ্টার্বনেস নেই। কারণ ফোন গত 7 দিন থেকে ডেড। ঠিক করার কোন তাড়া নেই। যদিও দাদি ইজি কাজে বিজি থাকে। ভাবছি রুমে আর ফোন লাইন রাখবো না। কোথাও ফোন করিনা। যে দুয়েকটা করি তা কাজের খাতিরে আর বন্ধুদের কাছে। অথচ বিল আসছে প্রতি মাসে প্রায় 900 টাকা গড়ে। এখন কমবে। যদিও আমি এদিকে দানশীলতার দিক থেকে হাজি মোহাম্মদ মোহসিন এর কাছাকাছি চলে এসেছি। মুখে না বললেও চেনা-অচেনারা ফ্রি সার্ভিস মনে করে ফোনতো করেই...উপরি হিসেবে এই মিসকিনের ঘরে যে দুয়েকটা হাতুড়ে যন্ত্রপাতি ছিল তাও নিজের মনে করে নিয়ে যাচ্ছে। ভাবে না নিলেই বুঝি আমি মাইন্ড করবো...!

এতক্ষন শুধু শুধু বক্বক্ করলাম। অনেককিছুই লিখে ফেললাম যার দাম আমা' ব্যতিত পৃথিবীর অন্য কারো কাছে তেমন গুরত্বপূর্ণ নয়। কিভাবে যে, দিনগুলো এই ভাবে- এক রঙে চলে যাচ্ছে ভাবলে আশ্চার্য লাগে...। কিভাবে চলে যাচ্ছে...?
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×