somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদিতে উপহাসের শিকার এক বাংলাদেশির জন্য ভালোবাসা

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিয়াদে সোনার দোকানের অলঙ্কারের দিকে তাকিয়ে থাকা এক বাংলাদেশির ছবি নিয়ে ইন্টারনেটে উপহাসমূলক মন্তব্য করেছিলেন এক ব্যক্তি। তার করা অপমানসূচক মন্তব্যে মর্মাহত হয়ে ওই বাংলাদেশিকে খুঁজে বের করে তাকে নানা মূল্যবান উপহারসামগ্রী দিতে শুরু করেন দেশটির নাগরিকরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্লিনার হিসেবে কাজ করেন ৬৫ বছরের ওই বাংলাদেশি। নাম নাজের আল-ইসলাম আবদুল করিম। বেতন পান ৭০০ রিয়াল ।

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে এক ব্যক্তি তার একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায় একটি সোনার দোকানের জানালায় সাজিয়ে রাখা অলঙ্কারের দিকে তাকিয়ে আছেন আবদুল করিম। ছবিটির সঙ্গে ব্যঙ্গাত্মক লেখা জুড়ে দেন ওই ব্যক্তি। তিনি লেখেন, 'এই লোকটি শুধু আবর্জনার দিকে তাকিয়ে থাকার উপযুক্ত।' ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু এই অপমানসূচক মন্তব্য আহত করে আবদুল্লাহ আল-কাহতানি নামের একজন টুইটার ব্যবহারকারীকে। তার একাউন্টের নাম হচ্ছে 'ইনসানিয়াত' বা 'মানবিকতা'। তিনি আবদুল করিমের প্রতি এতটাই সমবেদনা বোধ করেন যে; তাকে খুঁজে বের করার উদ্যোগ নেন।

আবদুল্লাহ আল-কাহতানি’র এই উদ্যোগ টুইটারে সাড়ে ৬ হাজার বার শেয়ার হয়। নানাভাবে সন্ধান চালিয়ে, ছবিটি পরীক্ষা করে অবশেষে আবদুল করিমকে খুঁজে বের করাও হয়। তারপর টুইটার ব্যবহারকারী অন্য সৌদি নাগরিকরা আবদুল করিমকে নানা রকম উপহার পাঠাতে শুরু করেন। এসব উপহারের মধ্যে রয়েছে আইফোন-সেভেন’সহ দুটি মোবাইল ফোন, চালের ব্যাগ, মধু, নগদ টাকা, ঢাকায় ফেরার জন্য প্লেনের টিকেট এবং সোনার অলঙ্কার।

আল-কাহতানি সিএনএনকে বলেন, যারা আবদুল করিমকে খুঁজে বের করতে সহায়তা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

আবদুল করিম জানান, ওই পৌরসভার ক্লিনার হিসেবে তিনি তার কাজই করছিলেন। সোনার দোকানের সামনে থাকার সময় কেউ যে তার ছবি তুলেছে তা তিনি টেরই পাননি। তবে বিপুল পরিমাণ উপহার পেয়ে তিনি খুবই খুশি। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×