somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্যোতিষ কি শুনাইলো আমারে... : ট্যাকা দিমু নাকি দিমু না? চিন্তায় পড়লাম

৩১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্যাকা দিমু কিনা আপনারাই কইয়া দেন

জ্যোতিষ ব্যাটা মনে হয় মুখস্ত কইরা রাখছিল, প্রথমে পুরা গুষ্টির নাম ঠিকানা জিগায়া পরে হাত লইয়া টানাটানি করল। ইয়া মোটা ঘোলা একটা আতস কাঁচ দিয়া কপালের উপ্রে কি জানি দ্যাখলো B:-) (ভাগ্য যে আসলেই কপালের উপ্রে থাকে আমি আগে জানতাম না)
তারপর কিচুক্ষন ভং ধইরা বইসা থাকল...

এদিকে মশাগুলা মাশাল্লাহ আমারে নিয়া 'টুইলাইট-টুইলাইট' খেলা শুরু কইরা দিছে... বেলা সোয়ানগো ব্লাড সাকিঙ্গের চোটে আর তাগো এডওয়ার্ডগো গনসংগীতের জোয়ারে টিকতে না পাইরা 'খুক' কইরা কাশি দিলাম একটু ...
লগে লগেই জ্যোতিষ এক ধারছে কইতে শুরু করল...
আর আমারে একটা কাগজ ধরায়া দিল, সেইখানে লেখাঃ


মিথুন

বৈশিষ্ট্য : বুদ্ধিমত্তায় পরিচালিত হয় এই রাশির জাতক-জাতিকারা। এদের মাঝে সব সময় চপলতা ও চাঞ্চল্য লক্ষ্য করা যায়। নিজেকে অন্যের কাছে জাহির করার জন্য সদা প্রস্তুত থাকে। সুযোগ সন্ধানী বলে অনেকেই এদের এড়িয়ে যান। সোজা কথায় এই রাশির লোকজন অনেকটা সুবিধাবাদী।

শুভ সংখ্যা : মিথুন রাশির শুভ সংখ্যা ৫।

শুভ রং : হালকা সবুজ, ক্রিম ও লাল।

নতুন বছর কেমন যাবে :
নতুন চমকে প্রাণ পাবে প্রেম। :!> দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক একসময় প্রেমে রূপ নিতে পারে। যারা এ বছর নতুন প্রেমে জড়াবেন তাদের অনেকেই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখবেন। :#> প্রেমের ব্যাপারে সাফল্যের পাশাপাশি দুই-একটি ব্যর্থতা ও প্রতারণার ঘটনা ঘটার সম্ভাবনাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। :-*

এ বছর মামলা-মোকদ্দমার রায় বেশিরভাগই আপনার অনুকূলে যাবে।
;) (দিমু নাকি জ্যোতিষশালার নামে মামলা দুই একটা কইরা!!! )

সৃজনশীল কর্মকাণ্ডের ক্ষেত্রে এ বছর একাধিক ইতিবাচক ঘটনা ঘটবে। যারা সংগীতশিল্পী, তাদের কেউ কেউ বিদেশে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রিত হবেন। এ বছর সাহিত্যকর্মের জন্য বিদেশের কোনো প্রতিষ্ঠান থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। চিত্রশিল্পীদের কারও কারও আঁকা ছবি বিদেশের মাটিতেও প্রশংসা কুড়াবে। এ বছর ছাত্র-ছাত্রীদের অনেকেরই ভাগ্য সুপ্রসন্ন হবে। অনেকটা আকস্মিকভাবেই বিদেশে পড়ালেখার সুযোগ পাবেন কেউ কেউ। :)

এ বছর কখনো কখনো স্বাস্থ্য কিছুটা ভোগাবে। :(

এ বছর সার্বিকভাবে আপনার আয় বৃদ্ধি পাবে। B-) (আর কি লাগে!)

অন্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বছরটি অত্যন্ত শুভ। তীর্থ ভ্রমণের জন্যও বছরটি শুভ। গত বছরের অনেক অনিষ্পন্ন কাজ এ বছর সুষ্ঠুভাবে সম্পাদিত হবে।

রাজনীতিবিদদের জন্য বছরটি ভালো যাবে। X( তবে বছরের শেষার্ধে তাদের চরম মূল্য দিতে হতে পারে। :-B ( এই কথার জন্য অর্ধেক পেমেন্ট দিচি)

(কিচু বক্তভ্য এক্সপাঞ্জ কইরা দিসি, ;) বল্গার কেউ যদি gemini আইমিন মিথুন রাশির পাবলিক হন তাইলে আমার মুপাইলে ট্যাকা ফ্লেকজি কইরেন, বাকিডা sms কইরা দিমু :P)
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×