একটি জাদুর বই (ছড়া, শিশুসাহিত্য)
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন রাতে বিছানাতে
থামলো যখন ঝড়
আকাশ থেকে নেমে এলো
কোন সে জাদুকর
জাদুকরের হাতে ছিলো
তিনটি উপহার
তোমরা কি কেউ বলতে পারো
কোনটি ছিলো কার?
ছোট্ট খোকা ছোট্ট খুকি
চোখটি বুঁজে নাও
মনে মনে ভাবতে থাকো
তোমরা কে কী চাও?
খোকা খুকি দু চোখ বুঁজে
ভাবতে থাকে বেশ
হটাৎ তারা হারিয়ে গেলো
ঘুমিয়ে যাওয়ার দেশ।
সবার আগে উঠবে জেগে
ঘুম ভেঙেছে যার
চোখটি খুলেই দেখতে পাবে
জাদুর উপহার।
জাদুকরের জাদুর লাঠি
হিটিং মিটিং ছং
ছোট্ট খুকি পেল নাকি
অনেক অনেক রঙ!
ঘুমিয়ে খোকা দেখেছিলো
পাখির ওড়াওড়ি
ঘুম ভেঙে সে খুঁজে পেলো
একটি জাদুর ঘুড়ি।
তোমরা যারা খোকা খুকির
বন্ধু হতে চাও
জাদুর লাঠি দেখতে পেলেই
চোখটি বুঁজে নাও।
ঘুমের দেশে বেড়িয়ে এসে
চোখ খুলেছো যেই
খুঁজে দেখ পাবেই পাবে
একটি জাদুর বই!
ছড়া, শিশুসাহিত্য
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন