somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেতাদের অনুমতি পেলে আবার আক্রমণ: শিবির

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের অস্ত্রধারী সন্ত্রাসীদের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ও র‌্যাবের সাঁড়াশি অভিযান চলছে। শিবিরের সন্ত্রাসীরা ক্যাম্পাস ছাড়লেও তারা রাজশাহীতেই আছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। শিবির নেতাদের অনুমতি পেলে আবারো হামলা চালানোর পরিকল্পনার অংশ হিসেবেই তারা এখনো রাজশাহীতে রয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়। তবে এ অভিযান থেকে রেহাই পেতে ক্যাম্পাসের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকা ছেড়েছে।

সূত্র জানায়,শিবির সন্ত্রসীদের মধ্যে বুধপাড়া এলাকার মোজাম্মেল ও খুসি এখন রাজশাহীর পবা থানার বামনশিকড় এলাকার একটি বাড়িতে অবস্থান করছে। ডাশমারী এলাকার আলী জাফর বাবু ওরফে জাফর বাবু হড়িয়ান এলাকায়, তার অন্যতম সহযোগী তোফাজ্জল হোসেন তোফা ওরফে বোমা তোফা পুড়াপুকুর এলাকায়, মেহেরচ ী এলাকার মিলন, শাহীন ও আল আমিন ললিতাহার এলাকায়, চকপাড়া এলাকার রবিউল ছোট বনগ্রাম এলাকায়, খড়খড়ীর রাসেল ও রানা জামিরা এলাকার বিভিন্ন বাড়িতে গোপনে অবস্থান করছেন। এছাড়া আরো বেশ কিছু শিবির সন্ত্রাসী রাজশাহীর বিভিন্ন উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে রোগী পরিচয়ে অবস্থান করছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক (উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত) ও রাজশাহী মহানগর শাখা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু নেতাকর্মী পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে আমাদের সময়কে বলেন, সরকার প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করে সাধারণ মানুষকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করছে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, পুলিশ নিজেদের বাঁচানোর জন্য গণগ্রেপ্তারের আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলা, তালাইমারি, ভদ্রা, বিনোদপুর, চোদ্দপায়া, বুধপাড়া ও মেহেরচন্ডী এলাকার ছাত্রদল, যুবদল ও বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী পালিয়ে গেছেন। বিনোদপুর এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের বিএনপির সম্পাদক মিলন এখন এলাকা ছেড়ে ঢাকায় আছেন। মিলন পালিয়ে আসার কথা অস্বীকার করে বলেন, তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছেন।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×