গত জানুয়ারি মাসের 26 তারিখে আমার এই ব্লগ পরিবারে একজন ব্লগার হিসেবে পথ চলা শুরু হয় । একটি মাস পার হয়ে গেছে । দীর্ঘএই সময়ে অনেক কিছু জানা হলো, নিজের অনেক কিছুই খুজেঁ পাওয়া হলো । বিচিএ এই পৃথিবীর বিচিএ সব মানুষের ধ্যান ধারণা, চিন্তাশীলতা, সৃজনশীলতা, ন্যায় নীতিবোধ সহ অনেকের অনেক নিজস্ব অদ্ভূত সুন্দর লেখনী সম্পর্কেও জানা হলো । অনেক ধরনের অভিজ্ঞতা হলো এই স্বল্প সময়েই । এখানে অনেক প্রতিভা লুকিয়ে আছে, দেশকে নিয়ে, দেশের মানুষকে ভালোবাসেন এরকম অনেকেই রয়েছেন ।এক এক জন মানুষ এক একরকম করে ভাবে, একএক রকম মন মানসিকতা । চিন্তার ধরন ভিন্ন ।এই যে মানুষে মানুষে এত পার্থক্য সেটাও খুব মজার মনে হয় আমার কাছে । কেনা পার্থক্য না থাকলে মানুষ হবার সার্থকতাই থাকতো না । পশুদের মত সবার জীবনের একই রকম পরিনতি ঘটত। তাহলে হয়তো পৃথিবীটাও অন্যরকম হয়ে যেত ।
লিখতে হলে কল্পনা শক্তি থাকতে হয় । কোন কিছুকে গুছিয়ে উপস্থাপন করার কৌশল জানতে হয় । তুচছ কোন বিষয়কেও সুন্দর করে লিখে আকর্ষণীয় করা যায় । প্রথম লাইন বা প্যারা পড়েই যেন পুরোটা পড়ার ইচ্ছে হয়, সেই ভাবটা ফুটিয়ে তুলতে হয় । আমি কোন কিছু শুরু করার আগে এ ব্যাপার গুলো মাথায় রাখলেও, পরবতর্ীতে লেখার সময় আর মনে থাকে না । যে কারণে আমার প্রতিটা লেখাই আমার কাছে অর্থহীন, অগছালো মনে হয়েছে । যে কারণে আমার লেখা পড়তে আমার নিজেরই খুব বিরক্তিকর মনে হয় । বুঝতে পারছি না এরকম অগছালো লেখা পড়ে মন্তব্য করবার মত ধৈয্য সবাই কোথায় পায় । তবে আমার কাছে অনেকের মন্তব্যই নিজের লেখার চাইতে অনেক বেশি ভালো লেগেছে । ইচ্ছে হয়েছে নিজের পোষ্টটা মুছে
ঐ মন্তব্যটাই বসিয়ে দিয়ে বলে দেই, আমি এটাই লিখতে চেয়েছিলাম । গুছিয়ে লিখতে পারি নি বলে অর্থ বদলে গেছে । কিন্তু সেটা করা যেত না আর তা মোটেও ঠিক হতো না ।
এখানে অনেকেই খুব ভালো ভালো পোষ্ট করছেন। তাদের লেখা পড়তে ভালো লাগে। এই এক মাসে আমি অল্প সল্প চেষ্টা করেছি নিজের ভাবনা গুলোকে তুলে ধরতে । কিন্তু ভালো ভাবে নিয়মিত সেটা করা হয়নি । তাই সব্র্বোচ্চ ব্লগারের 30 জনের এত বড় লিস্ট এও নিজেকে খুজেঁ পাওয়া যায়নি । সব্র্বোচ্চ ব্লগারের তালিকায় না থাকলেও কোন সমস্যা নেই, থাকতে পারবো সেই সম্ভাবনাও নেই । তবে সময়গুলো সত্যি খুব ভালো কেটে যাচ্ছে । ভালো কিছু লেখা পড়ে, কিছু ভালো গুণী মানুষের সাথে । সবাইকে ধন্যবাদ ।।
[গুছিয়ে কিছু একটা লিখতে চেয়েছিলাম, কিন্তু কথাগুলোকে এলোমেলো করে ফেলেছি ।]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



