আমাকে যিনি অনেক বেশি আদর করেন এবং যাকে আমি খুব বেশি পছন্দ করি, আজ তার জন্মদিন ।
তার সাথে আমার গল্প করতে ভালো লাগে । যখন কোন স্বপ্ন ভঙ্গ হয়, তখন তাকে জড়িয়ে ধরে কাদঁতে ভালো লাগে । তার কাছ থেকে উৎসাহ পেতে ভালো লাগে । তার কথা শুনতে ভালো লাগে । তার সবকিছুই আমার ভালো লাগে । সবাইকে সমানভাবে ভালোবাসা যদি কেউ শিখতে চায়, তবে তার কাছে শেখা উচিত । যে ভালোবাসা সত্যিই অদ্ভূত । তিনি আমাকে ভালোবাসার কঠিন যে বন্ধনে আবদ্ধ করেছেন, তা ভেঙ্গে যাওয়া সম্ভব নয় । কিছু কিছু ভালোবাসা আছে যার ঋণ কখনো শোধ করা যায় না । কিন্তু ঋণী হয়ে থাকতেও ভালো লাগে না ।
অনেকদিন থেকেই ভেবে রেখেছিলাম, তার জন্মদিনে আমি তাকে নিয়ে কিছু লিখবো । আমার 'মা' আমাকে যত ভালোবাসেন, সেটার চাইতে তার ভালোবাসা কোন অংশে কম নয় । আমার মা কে আমি শুভেচ্ছা জানিয়েছি, তাকেও জানাবো ।
....... ''শুভ জন্মদিন, চাচী......''
জন্মদিনে আপনার জন্য রইলো আমার অফুরন্ত ভালোবাসা আর একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



