somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৈশোরের শেষদিন...

০৩ রা মার্চ, ২০০৬ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তথাকথিত কৈশোরের শেষদিন কেটে গেল । দীর্ঘ সাত বছর বয়সের সাথে 'টিন' ঝুলিয়ে রাখতে হয়েছে । আজ মুক্তি পেয়ে পাখির মত উড়ে বেড়াতে ইচ্ছে হচ্ছে ।

শেষদিনটিকে ভালোভাবেই বিদায় জানিয়েছি । নিজেরমত করে ভেবেছি । মনে করার চেষ্টা করেছি, এতগুলো বছর আমার কি কি পরিবর্তন হলো । সময়গুলো কিভাবে কাটিয়েছি, কি করেছি । যখন সময় পার করা হয় তখন খেয়াল করা হয় না কিভাবে কি হচ্ছে । তাই ভেবে ভেবে বের করতে বেশ কষ্টই হয়েছে । সব যে ভুলে বসে আছি।

অনেকদিন ধরেই আমার একটি স্বপ্ন ছিল । আমার 20 বছরে আমার বাবা আমাকে রাত 12টার সময় ঘুম থেকে তুলে উইশ করবে এবং 20 রঙের 20 টি গোলাপ হাতে তুলে দেবে । তারপর তার আদরের মেয়ের সাথে স্বপ্নময় কোন পৃথিবীর গল্প করবে। জানি এ স্বপ্ন কখনোই সত্যি হতো না । মানুষের সব স্বপ্ন তো আর সত্যি হয় না । সত্যি ভেবে তবুও যে কেন এরকম অদ্ভূত স্বপ্ননিয়ে এত ভাবতে গেলাম!!!

কৈশোরের এই সাতটি বছরে সবার জীবনেই স্বরণীয় কিছু না কিছু ঘটে । এই সময়টা খুব আনন্দের । আমার তাই মনে হয় । যদিও আমি মুক্ত হতে পেরে আরো বেশি খুশি। আর কিছু না পারলেও নিজেকে বড় ভেবে পন্ডিতি কথা বললে কেউ তে িআর কিছু বলবে না । নাকি বলবে?

সত্যি বলতে কি, এই সময়গুলো অন্যরকম ছিল । হঠাৎ বড় হয়ে যাওয়া আবার ক্ষেত্র বিশেষে নিজেকে ছোট ভাবতে বাধ্য হওয়া । একসাথে দুটা অনূভূতি । আবার পৃথিবীকে বুঝতে শেখা, মানুষকে বুঝার চেষ্টা করা । আমি এই কাজটাই বেশি করেছি। যে কোন মানুষকে দেখে বোঝার চেষ্টা করেছি সে কি ভাবছে বা তার জগতটা কিরকম । হয়তো অপরিচিত জায়গায় অপরিচিত কাউকে দেখেছি, তখন সে লোকটি বা মহিলাটি কি নিয়ে ভাবছে বা কি চিন্তা করছে তা বোঝার জন্য তার চোখের দিকে অবিরাম তাকিয়ে থেকেছি । মাঝে মাঝে আবাল বিব্রতও হতে হয়েছে । কারণ কারো চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে গেলে নিজেকেই অস্বস্তিতে পড়তে হয় । তবুও চেষ্টা করে গেছি । অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বেশিরভাগ সময়ই আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে । কোন ব্যাপার না । চেষ্টা চালিয়ে গেলে, একদিন ঠিকই সব বুঝে ফেলব । ব্যাপারটা কিন্তু খুব মজার । কে কি ভাবছে একটুও যদি বুঝে ফেলতে পারেন, দেখবেন আপনার হাসি আর ্বন্ধ করতে পারছেন না । মানুষ গুলো যে কি কি বিষয় নিয়ে এত ভাবে । একজনের চাইতে অন্যজন আরো বেশি মজার ।

অনেকেই বলেন, বড় হতে পারায় কোন আনন্দ নেই । ছোট থাকাতেই সব আনন্দ । কিন্তু আপনারাও যে বড় হয়েছেন । আমিও হয়ে দেখি, বড় হওয়া কিরকম । আমার কিন্তু সবকিছুই মজার মনে হচ্ছে । বৃদ্ধ বয়সটাও হয়তো অন্যরকম মজার । যখন নিজে বুড়ো হয়, জানি তখন কারো ভালো লাগবে না । দূর থেকে সবই আনন্দের মনে হয় । কিন্তু বর্তমানকে সেভাবে ভালো লাগাতে পারে না বলেই সময়গুলো হারিয়ে যায়। মানুষ সত্যিই খুব অদ্ভূত .......।।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৬ রাত ১০:৪৯
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×