সারাজীবন বইয়ে পড়েছি, পানির অপর নাম জীবন । কিন্তুএখন মনে হচ্ছে এটা ভুল ছিল । আসলে হবে পানি = জীবন+জীবন । একটা জীবন লিখে পানির গুরুত্বটা ঠিক বোঝানো যাচ্ছে না । পানি কে ঠিক মযর্াদা দিতে হলে মনে হয় আরো কিছু বিশেষণ যোগ করতে হবে ।
স্বচ্ছ, পরিস্কার পানি যে কতটা গুরুত্বপর্ণ(কোন শব্দটা ব্যবহৃত হবে ঠিক বুঝতে পারছি না) হতে পারে তা যারা এরকম পানির সমস্যার মোকাবেলা করছে কেবল তারাই বুঝবে । ঢাকা শহরের বেশিরভাগ এলাকাতেই মাসের পর মাস পানির কষ্ট । যেসব এলাকাতে পানি থাকে, সেসবএলাকার পানি এতই চমৎকার যে সেই পানিতে হাত লাগালেও সাথে সাথে হাতে ঘা হয়ে যাবে । সেটা দিয়ে দৈনন্দিন কাজ করাটা অসম্ভব । কিন্তু বাধ্য হয়ে অনেককেই তা করতে হচ্ছে । মানুষ নিরুপায় । পানি কিনে বা টেনে টেনে মাসের পর মাস জীবন কাটানো সম্ভব নয় । ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে । বিশেষ করে শিশুরা সহজেই বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে । এসব দেখে মনে হচ্ছে যেসব সমস্যা সমাধান করা যায়, সেটা যদি না করা হয়, তবে এটাকে এইভাবে বেঁচে থাকতে বাধ্য করাকে জীবন বলে না ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

