খেলাধূলার প্রতি ছেলেবেলা থেকেই আমি আগ্রহ বোধ করি । যখন বেশি ছোট ছিলাম তখন কবে, কোথায় কি খেলা হবে না হবে, কার সাথে কে খেলবে, কে কেমন দল এসব প্রশ্ন করে সবাইকে বিরক্ত করে মারতাম । বুঝতাম কম কিন্তু প্রশ্ন করতাম বেশি। অনেক সময় না বলতে চাইলে কেঁদে কেটে সবাইকে অস্থির করে ফেলতাম ।
ছেলেবেলার সেই আগ্রহ বড় হবার সাথে সাথে আরো বেড়েছে । যখন সব বুঝতে শিখেছি তখন আরো বেশি কৌতুহল বেড়েছে । ক্রিকেটের প্রতি আকর্ষন সব সময়ই অন্য সব খেলার চাইতে বেশি ছিল । বাসার সবার মত আমারও প্রিয় দল পাকিস্তান এবং ওয়েষ্ট ইন্ডিজ । তবে অবশ্যই বাংলাদেশের পরে । এটা তো বলার দরকারও নেই। প্রিয় খেলোয়ারের তালিকায় অনেকেই আছেন । ব্রায়ান লারার খেলা দেখতে ভালো লাগে । ইনজামাম কে ভালো লাগে । এখনও ওয়াসিম-ওয়াকার দুজনেরই অসম্ভব ভক্ত । মুরালি, ভাসের বোলিং দেখতেও ভালো লাগে । আরো অনেকেই আছেন । বললে শুধু শুধু লিস্টকে ই বড় করা হবে ।
ক্রিকেট ছাড়াও স্নুকারের টুনর্ামেন্ট গুলো দেখতাম একসময় । ও-সুলিভান আর উইলামসের খেলাই বেশি দেখা হতো । এখন আর দেখা হয় না ই
এসএিন, স্টারস্পোর্টস নেই বলে ।
গলফ ও শুধু টাইগার উডসের শটগুলোই দেখা হতো । ফুটবল কখনোই আমি খুব একটা আগ্রহ নিয়ে দেখি নি । বিশ্বকাপের আসর গুলোতেই শুধু ফুটবল খেলা দেখা হয় । মাঝে মাঝে দুএকটা লিগের সুন্দর গোল গুলো হাইলাইটসে দেখি । এটুকুই । আমার প্রিয় দল আর্জেন্টিনা । ইতালি, ব্রজিল, স্পেনের খেলাও দেখি ।
টেনিসের প্রতি আমার কোন কালেই আগ্রহ ছিল না । যেটুকু দেখেছি সেটা আমার ভাইয়ার জন্যে । তেমন বুঝিও না । সাফিন, শারাপোভা, ফেডেরার আর ইদানিংকালের স্টার সানিয়া মিজর্ার দুএকটা ম্যাচ দেখেছি । টেনিসের চেয়ে ফমর্ুলা ওয়ান রেস দেখতেই বেশি ভালো লাগে ।
মজার ব্যাপার হচ্ছে খেলাধূলার প্রতি এত আগ্রহ থাকার পরও আমি আমার জীবনে কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করিনি । স্কুল জীবনে কয়েকবার বাস্কেটবল আর বলিভল খেলেছি, এটুকুই । তাও সেটা ছিল প্র্যাকটিস পযর্ায়েই । কেউ কেউ আছে খেলতে পছন্দ করে, কেউ কেউ দেখতে । আমি একনিষ্ঠ দর্শক এবং শুধু দর্শক হয়ে থাকতেই আমার অসম্ভব ভালো লাগে । ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৬ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



