আজ 8 ই মার্চ, আন্তজর্াতিক নারী দিবস । 1792 সালে নারী চেতনার সূচনা ঘটে 'মেরী উইলস্টোন ক্রাফট রচিত ''ভাইন্ডিকেশন অব দি রাইট'স অব উইমেন'' বইটির মাধ্যমে । অর্থনৈতিক স্বাধীনতার স্বর্গ নিউইয়র্ক সিটিতেই 1857 সালের 8ই মার্চ 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত নারী শ্রমিকরা রাস্তায় নেমে এলে পুলিশ নির্বিচারে গুলি করে । অনেক নারী শ্রমিককে কারাগারে আটকিয়ে রাখা হয় । 1910 সালের 8ই মার্চ 'আন্তজর্াতিক নারী সম্মেলন'এবং এই দিনটিকে ''আন্তজর্াতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষনা দেয়া হয় । জাতিসংঘ 1984 সালের 8ই মার্চকে ''বিশ্ব নারী দিবস'' ঘোষনা করে । 1960 সালে বিশ্বে প্রথম একজন নারী ক্ষমতাসীন সরকার প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হয় । ঐ সময় থেকেই উন্নয়নে নারীর অংশগ্রহণ (উইমেন ইন ডেভলপমেন্ট- ডব্লু আই ডি ) এর ধারণা রূপ লাভ করে । ডাব্লু আই ডি- এর পাঁচটি ধারা হলো- 1) কল্যাণমখী ধারা 2) ক্ষমতাভিওিক ধারা 3) দক্ষতাবৃদ্ধি ধারা 4) দরিদ্র বিমোচন ধারা 5) ক্ষমতায়ন ধারা । নারী আন্দোলনকারীরা মনে করেন এই পাঁচটি ধারা বিকাশের মাধ্যমেই নারী প্রকৃত মূল্যায়িত হতে পারে । কিন্তু বাস্তবে তা সম্ভব হচ্ছে না ।।
তথ্য সূএ: ইন্টারনেট...
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৬ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

