মলি ও শাওনের আমন্ত্রনকে উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হলো না। তাই আবার লিখতে বসতে হলো। আসলে আমার টাইপিং স্পিড এতো কম যে লিখে মজা পাই না। যাই হোক আমার পড়া ভালো ও মন্দ লাগা বই গুলো হচ্ছে...... আমার পঠিত ( মানে যে বই গুলো চুরি করে , ধার নিয়ে, লুকিয়ে পড়ে পন্ডিত হয়েছি) , ভালো লাগায় শ্রেষ্ট বইগুলো হচ্ছে.......
1. কোরান বিঞ্জান ও বাইবেল-মরিস বুকাইলি ( আমি অবশ্যই এর বাংলা ভারসনটা পড়েছি)
2. দূরবীন- শীর্ষেন্দু
3. মেমসাহেব-নিমাই ভট্রাচার্য
4.ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড- লেখকের নামটা মনে নেই ( খুব কঠিন হিজি বিজি একটা নাম আর কি)
5. সপ্তপদী-তারাশঙকর
6. ছোট গল্প - রবীন্দ্র নাথ ঠাকুর (আসলে এই ভদ্রলোকের যে কোন লেখাই আমার অসম্ভব প্রিয়) আরো অনেক এবং অনেক এবং অনেক
গত মাসে যে বইগুলো পড়েছি........
1. দ্যা গড অব স্মল থিঙগস- অরুন্ধতি
2. অর্ধেক জীবন- সুনীল
ছোটবেলার পাঠ (যা স্কুলের পাঠের চেয়ে গুরুত্বপূর্ন) 1.2.3. অবশ্যই তিন গোয়েন্দা ( ভাবছি বসে এখনও কেন তিন গোয়েন্দা আমাকে ওদের সদস্য হতে ডাকেনি) যাদের কে ভূত থেকে ভুতে তে অংমগ্রহনের জন্য আমন্ত্রন জানাবো.............
1. ফারিয়াল
2. ধানসিড়ি
3. জকিরুল হক তালুকদার
4. কালপুরুষ
5. তেলাপোকা
6. এবং যারা এখনও লিখেন নি তাদের সবাইকে যাদের আমন্ত্রন জানিয়েছি তারা যদি আগেই লিখে থাকেন তবে তাদেরকে অনুরোধ প্লিলজ আবার লিখবেন না।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৬ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



