একসময় ব্যাস্ততার সাথে নেশা করতে করতে
মনে হবে ঘুম পাড়ানি গান শুনি
আফ্রিকার কফি বিস্বাদ হবে
নোনা ধরে যাবে চাকচিক্যের দেয়ালে
বৃষ্টি এসে তখন দাঁড়াবে পাশে
যেন নিস্তার, যেন শান্তি, যেন কোন আকুলতা
একাকীত্বের শুকনো নদীতে ভাসবে
নস্টালজিয়ার কাদাপানি
তৃষ্ণার্ত কাক, ঊষর ভূমি থাকবে আগ্রহে মূখিয়ে
কখন বর্ষনে ভাসবে আকাশ সরণী...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


