যাদের জন্যে পৃথিবীর ভান্ডারে
কোনো ভালোবাসা নেই,
সেসব দ্বেপেয়ে জীবেরা
একা বসে নাস্তা করে।
তারা সকালে চোখ খুলে কোনো
প্রিয়জনের মুখ দেখতে পায় না,
শুধু স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দু'হাতে
চালায় ব্যাস্তসমস্ত কিছু যানজট খেলনা;
বৃষ্টির দেশে তাদের জন্যে কারফিউ জারি
সেসব জীবের জন্যে নিষিদ্ধ জোছনা।।
আমি তাদেরকে খুবই ঘৃণা করি,
তাই সকালে দু'কাপ চায়ের সঙ্গে বসে
নাশতা সারি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


