অত্যন্ত নির্লিপ্ত চোখ দু'টো দেখে
ফিরে গেলে ভুল করবে;
মাঝে মধ্যে চোখ বেঈমানি করে,
হৃদপিন্ডের ভূমিকম্প লুকাতে অবশ্য
বেঈমান চোখের দরকার হয়,
স্বার্থপর অনুভূতির রঙ পেলে
চোখের তারায় কাঁপে বিপন্ন বিষ্ময় !!
নির্লিপ্ত এই বেঈমান চোখের থেকে
স্বার্থপর আবেগ খুঁজে নিও,
না হলে হতাশার পর্দা ছিঁড়ে আমার কাছে
কখনই পৌঁছাবে না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


