নারী
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি নারী
পাহাড়ে জ্বালাই দ্বীপ শিখা
আকাশে উড়াই ঝান্ডা
পাতালে কুড়াই স্বর্ণকনিকা
হাল ধরি হালের
দাড় টানি নৌকার
তবু যদি ভাবো দুর্বল
এই দায় কার ?
নারীকে ভাব মানুষ
এই দাবী আজ সময়ের ।
আমি নারী
থাকি অন্যের বাড়ি ,
তবে সব বাড়িকেই
আমার বাড়ি ভাবি ।
আমার এক হাতে কলম
অন্যহাতে হাড়ি ।
এক হাতে রাঁধি
অন্য হাতে বাড়ি
অবশেষে মনে মনে কাঁদি
আমি পাই না সহযোগী ।
পেটের পূজায় বেহুঁশ আমি
জনে জনে খুশি রাখি ;
এই আমি ব্রত নিয়েছি
আমি বাঙ্গালী নারী
নিজেকে দিই ফাঁকি ।
আমি চাইনা কিছু
সবই তো পেয়েছি ।
এখানে হাড়ির তলায়
প্রতিভার ছড়াছড়ি
চাল ধোয়া পানির সাথে
করে গড়াগড়ি ।
আমি বাঙালী নারী
সংসারকে ভীষণ ভালবাসি
ত্যাগ তীতিক্ষার বিনিময়ে
ফোটাই সবার মুখে হাসি ।
নিজ বিলাস ত্যাগ করে
ধূ্পের মত জ্বলি ।
বিনিময়ে কী পেয়েছি
কী পাব না তা আমি
মোটেও ন' ভাবি
আমি ত্যাগের মাঝেই
সুখ পেয়েছি ;
আমি বাঙ্গালী নারী ।
দুঃখ আমার তখনই হয়
যারে রাখি উদরে
সে রাখে মোরে দূরে বৃদ্ধাশ্রমে
তবু তারেই রাখি হৃদ-কমলে
আছে কী সে ভাল
হয়নি তো বিপদ কোনো ?
ভাবি ক্ষণে ক্ষণে !
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন