somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সে যে আমার জন্মভূমি

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

{ ছবিটা এবারের । আমার ভাইয়ের হাতে তোলা । আমাকে পাঠিয়েছে }

(সাধারণত ভ্রমণ এর কথা মানুষ পরে লেখে । আমি আগে লিখি । কেননা কোথাও যাবার আগে আমার মন অস্থির থাকে । সেই অস্থির সময়ে আমি কিছু না কিছু লিখি । সবার সাথে শেয়ার করলে এক ধরণের স্বস্তি কাজ করে । তাই লিখলাম । ব্লগে দিলাম । আমার মত মন হলে হয়ত ভাল লাগবে । কোথাও বেড়ানোর পরে আমি খুব তৃপ্ত থাকি । ঐ সময় কিছু লিখি না ।আমার অতৃপ্ত আত্মাটা আমাকে লিখতে বাধ্য করে । )


গ্রামে যাচ্ছি । ডিসেম্বরে । বাচ্চাদের পরীক্ষা শেষে । পরীক্ষা শেষ হতে ডিসেম্বর মাঝামাঝি এসে যাবে । কিন্তু মন বড় আনচান করছে , এখনও কেন যেতে পারছি না ! কার্তিক থেকে শুরু হয় এই অস্থিরতা । যাবার আগ পর্যন্ত চলবে । মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আছে বুকের ভেতর । ওখানে পৌঁছার পর এবং ওই মুক্ত হাওয়ায় নিঃশ্বাস ছাড়ার আগ পর্যন্ত এমনি চলবে ।

মন যেন গুনগুনিয়ে গায় ''আমার মন পাখিটা যায় রে উড়ে যায়
নাটা বনের চোরা কাঁটা ডেকেছে আমায় ..............

হয়ত ডিসেম্বরের ১৫ তারিখে রওনা দেব । এবার গাড়িতে বাড়ি যাচ্ছি । নতুন রাস্তা হচ্ছে । একেবারে বাড়ির ঘাটে থামবে সেই রাস্তা । আগে যেতাম চামড়া ঘাট থেকে ট্রলারে অথবা লঞ্চে ।
লঞ্চে মজা বেশি । লঞ্চের বারান্দায় হেঁটে , দাঁড়িয়ে মন ভরে প্রকৃতি দেখা যায় । নদীর দুপারে কী অপরূপ দৃশ্য ! উদাত্ত আকাশ । অনাবিল সুখের প্রান্তর । যেন অসীম সীমান্ত । সবকিছুর শেষ আছে কিন্তু এই সুন্দরের যেন কোন শেষ নেই !আমি এই দৃশ্য দেখে দেখে হত-বিহবল হই ।আনন্দে উদ্বেলিত হই । আমি যেন এই স্বর্গ সুখের এক একচ্ছত্র রানী। পৃথিবীর কোন সৌন্দর্য এর সমতুল্য নয় ।

এ পথটি অবশ্য আরো একটি কারণে আমার কাছে সুখের । এ পথে আমার মামার বাড়ি । আমারই যেন পথ চেয়ে থাকে । যেন আমার শৈশবকে তার ঘাসের বুক থেকে , নদীর চর থেকে , কলমীর ফুল থেকে তুলে দিতে চায় । তাই হাত বাড়িয়ে পরম মমতায় , মামা ,খালা , মামীর আদুরে গলায় ডেকে যায় ।আমি আমার টেলিপ্যাথি মন দিয়ে তা বোঝতে পারি !

মোটের উপর এ পথে গেলে শ্বশুর বাড়ির মিষ্টি মুখখানিও দেখা হয়ে যায় । এ ও তো
এক বাড়তি রোমাঞ্চ ।এই দিকে ( শ্বশুর বাড়ির দিকে ) নদীর পানি যেন বেশিই থই থই করে । তার বুকে ছোট ছোট ঢেউগুলো যেন শহরে থাকা রিক্ত মনটাকে একেবারে সুখে ভরিয়ে দেয় ।
প্রসঙ্গত , এ পথে অবশ্য শ্বশুর বাড়ির বাতাসটাই আগে সম্ভাষণ জানায় আমাকে । তারপর মামার বাড়ি , শেষ গন্তব্য আমার বাবার বাড়ি । আমার জন্মস্থান । এ পথে যেতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম । কারণ এ পথের আমার একে একে সব পাওয়া হয়ে যেত ।

২ বছর হল আমার মনের গহীনে এক কষ্ট দানা বেঁধে আছে । যে পথে আমার এত সুখ পাওয়া হত এ পথটি এখন আর নেই । সে নাব্যতা হারিয়েছে । এ পথে যাওয়া বারণ ।

আমার ভেতরে এই কষ্টটা যেন প্রিয় হারানোর মত । এই কষ্ট আমি জীবনে ভুলব না ।
স্বপ্নেও কখনও ভাবিনি আমার সুখের রাজ্যে এই বৈরী বাতাস ভাগ বসাবে । নদীটি অন্যপথে বাঁক নিয়েছে । অনেক ঘুরে যেতে হবে নদী পথে গেলে । হয়ত সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে ।
তারপর ও পথেতো মামার বাড়ির মুখ দেখা হবে না । বিয়ে হওয়ার পর থেকে সময় এবং যোগাযোগের অসুবিধার জন্য মামার বাড়ির মধুর হাড়ি দেখতে পাই না । যদিও প্রিয় মানুষেরা কেউ নেই । ভিটায় ঘুঘু চড়ে । কোথায় গেল সেই দিনগুলো ! মন টানে আর কাঁদে ।

ছিলতো তাদের তরে কিছু ঋণ ।
হবে না তো শোধ কোন দিন ।

ওখানকার মাটি , বাতাস , কলমি ফুল ছুঁয়ে আসলেও সুখ পেতাম ।

তো আমরা বাধ্য হয়েই এবার গাড়িতে বাড়ি যাচ্ছি । গত ২ বছর বাড়ি যাইনি । একবছর হজে যাবার জন্য পরের বছর ছেলের এসএসসি পরীক্ষার জন্য । প্রতি বছর অন্তত একবার আমাকে ওখানে যেতে হবে । মনের ভেতর কে যেন অদৃশ্য গুন টানে । ওখানের কাদা- জল আমার শরীরে , বাতাস আমার ফুসফুসে মিশে আছে । যখন তার অভাব ঘটে আমি যেন বাঁচি না । এই শহরে আমি মরার মত বেঁচে থাকি ।এই গ্রাম , প্রকৃতি আমার ঐশ্বর্য । আমার মনের খোড়াক ।

বছরের শেষের দিকে যখন আমার নিঃশ্বাস ফুরিয়ে যায় । হৃদয় দমে যায় । আমি recharged হতে ওইখানে যাই । বক যেমন তার খাদ্যের টানে জলে নামে , আমি তেমনি করে ছুটে যাই আমার প্রাণের টানে ।

কারো হয়ত বিদেশ দেখতে মন চায় , আমার মন খালি উল্টো যেতে চায় । আমি গ্রামের মানুষ । চিরজীবন তাই থাকব হয়ত।
আমার কাছে এ যেন বেঁচে থাকার প্রেরণা । আমি মরে গিয়েও কবর গোহ থেকে চোখ মেলব এই দৃশ্য দেখার জন্য ।
আমাদের বাড়ি পৌঁছার শেষ দৃশ্যগুলোও দারুণ মজার ।
আমরা যখন পৌঁছে যাই সূর্যটাও ফিরে যায় তার গন্তব্যে । সূর্য ডোবার সাথে সাথে চাঁদটা ও মুচকি হাসির পরাগ মেখে স্নিগ্ধ আলোর ভেলায় মনকে কোন সুদূরে ভাসিয়ে নিয়ে যায় । এ যেন কোন মধুর আথিতেয়তা। এ যেন আমারই ভালবাসার সুগভীর প্রতিদান ।
ভালবেসে এমন প্রতিদান পেলে কে না ভালবাসবে ,বলুন ।

এখানে ,
আকাশ নীল
বাতাস নির্মল
মালা হয়ে উড়ে
পাখিদের দল
ডুরবাডোল বিছিয়ে রাখে
মায়াবি আঁচল ।
মানুষগুলো সহজ সরল
মাটি নরম
বাতাসে সর্ষের ঘ্রাণ
আহা কত রঙ !
প্রজাপতি ফুলে ফুলে
করে কত যে ঢঙ !
বাতাসে পুড়া মাটির ঘ্রাণ
আমার উদাসী পরাণ ।

আমিধয়ে যাই অবোধ শিশু এক
কখনও ঊনিশের উচ্ছ্বাস
কখনও বারোতে করি বাস ।

কখনও উদাস বাঊল
একতারায় তুলি গান
এখানে যা কিছু সব
আমারই মনের মতন ...!



এই সব ছবি ২০১৪ সালের ছবি লঞ্চ থেকে আমার নিজ হাতে তোলা ।

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৮ রাত ৯:০৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×