প্রিয় ব্লগার বন্ধুরা
ইতিমধ্যে আকতারকে জানিয়ে দেওয়া হয়েছে তার চিকিৎসার জন্য আমাদের উদ্যোগের কথা। আকতারের চিকিৎসার বিষয়টি নিয়ে একা কাজ করা কঠিন। আবার আপনাদের শুধুমাত্র আর্থিক সহযোগিতায় নিয়ে এই কাজটি পুরোপুরি আমার একার পক্ষে করা সম্ভব নয়। আমরা আপনাদের পরামর্শ চাইছি। আজ সারাদিনের যেকোন সময় মঞ্জুভাই,আমাকে, জাহিদ অথবা আফাতকে আপনাদের পরামর্শ জানাতে পারেন কিংবা মেইল করতে পারে। সবচেয়ে ভাল হয় যদি সরাসরি আলোচনা করা যায়।
মঞ্জুভাই monjuraul এ্যাট yahoo.com
মোবাইলঃ 01817 022341
আরাফাত: [email protected] ০১৭১৬০৮৮৬৯৫
জাহিদ: ০১১ ৯৬ ০৯ ৪৪৪ ২
শোভন: [email protected]. ০১৫৫২৪৪২৮১৪
অনেকের কাছ থেকেই সহযোগিতার আশ্বাস পেয়েছি। একাউন্ট খোলাসহ বিভ্ন্নি বিষয়ে সরাসরি সহযোগিতাও করেছে অনেকে। এখন পর্যন্ত কোন টাকা আসেনি। তবে আশা করছি শীঘ্রই আসবে। আর পুরো রমজানে আমরা বিশেষভাবে সকলের সহযোগিতা পাব অথ সংগ্রহের ক্ষেত্রে।
মিডিয়া বন্ধরা
ব্লগের অনেক মিডিয়া কর্মরত বন্ধুরা যারা যোগাযোগ করেছেন তাদের ধন্যবাদ। আমার সীমাবদ্ধতার জন্যএই বিষয়ে যে মিডিয়ায় আমি সংবাদটা ছাপাতে পারিনি। কিন্তু আজ খোমেনী, মাসুম, হাসান. মঞ্জুভাইয়ের মত অনেক সাংবাদিক ভাইয়েরা আছে আমাদের সাথে । আমরা বিশ্বাস করি আপনাদের মেধা ও যোগ্যতায় আমার সীমাবদ্ধতাকে দূর করে দিবে।
প্রিয় ব্লগার
বগ্লিং করার সময় প্রায়ই কারো মন্তব্যে হতাশ হতাম। আবার কারো মন্তব্যে প্রেরণাও পেয়েছি। অফিসের কাজের ফাঁকে দিনে কয়েকবার সামুতে না ঢুকলে তো একটা অতৃপ্তি থেকেই যেত। অনেকেই বলেছে বোকা নাকি এই রকম একটা ভার্চুয়াল জগতের কারো মন্তব্যে মন খারাপ করে কেউ।
হ্যাঁ আমি মন খারাপ করি। কারণ এই ভার্চুয়াল জগতের বাসিন্দাগুলো তো মানুষ। তাদের প্রতিটি মন্তব্যই আমার কাছে জীবন্ত । তাই মন খারাপ হয়, মন ভাল হয়। আবার কোন রাসেল, মঞ্জু, তারেক, জাহিদ, আরজু, বাসার, রেজওয়ানা, মুয়েদ, কবির, হাসান. ভাস্কর, জইন,জানা মন্তব্য কিংবা ফোন প্রেরণা পাই মনে হয় আমি কিছু করতে পারব।
গতবার যে আকতারকে তিনদিন ঢাকায় রাখতে পারিনি শুধুমাত্র সামর্থ্য আর সাহসের অভাবে। কিন্তু এখন আমরা হাজার মানুষ আকতার তোমার পাশে আছি। তোমার বুকের ব্যাথাটা হাজারটা বুক ছুঁয়ে গেছে। তেমনি একজন হাজার মাইল দূর থেকে ভোররাতে ফোন দিয়ে বলে ভাই ঘুম হচ্ছে না। সামুতে মন্তব্য করতে পারছিনা এখনও ওয়াচে আছি। কিছু কী করা গেল ছেলেটার জন্য। আমি এই মানুষগুলোর আবেগ অনুভূতিগুলোর মূল্যায়ন করতে পারছি না ব্যস্ততার কৈফিয়তে। অনেকের মন্তব্যের উত্তরও দিতে পারছিনা। একাই অনেকগুলো কাজ করতে হচেছ। পরিশেষে আবারও আপনাদের সহযোগিতা পরামর্শ চাইছি।
কতৃপক্ষকে ধন্যবাদ। এই পোস্টটিকে স্টিকি করার জন্য। পাশাপশি এই পোস্টটি যথাযথ সময়ে সরিয়ে নেবার জন্য অনুরুধ করছি। আশা করি আমরা শীঘ্রই সকলে পরামশ নিয়ে নতুন একটি পোস্ট দিচ্ছি বিস্তারিত করণীয় জানিয়ে।
আপনাদের সকলের সহযোগিতায় প্রত্যাশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




