somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূপকথা ও উপকথা

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দিন অফিসের ঘানি টানতে টান তে ক্লান্ত হয়ে বাসায় এসে সোফায় গা এলিয়ে দিলাম। টিভির রিমোট বাটন চাপতেই চমকে উঠি, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বাসায় বিরোধী দল নেত্রী কড়া নাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নিজেই দরজা খুলে দেয়।

‘আরে ম্যাডাম আপনি এই সন্ধ্যাবেলা’? প্রধানমন্ত্রী চোখ মুখে বিস্ময় লুকাতে পারে না।

‘হ্যা আপা নিজেই চলে আসলাম, এই উপদেষ্টাগুলো কি বলতে কি বলে কোন ঠিক নাই তাই নিজেই চলে এসেছি’ সহাস্যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার দরজায় দাঁড়িয়ে বলে।

‘তা এই দরজায় দাঁড়িয়ে কি কথা বলবেন? ভেতরে আসেন, ভেতরে আসেন। ওরে কে আছিস দেখে যা কে এসেছে বাসায়’ শেখ হাসিনার হাকাহাকিতে ঘরের ভেতর থেকে পুতুল জয় বের হয়ে আসে।

পুতুল জয় দুজনের মুখে চাপা আনন্দ উপচে পড়ে। দুজনেই হাত তুলে সালাম দেয়।

‘ম্যাডাম বসেন, আপনার শারিরীক কষ্ট নিয়েও যে এখানে এসেছেন আমি কৃতজ্ঞ বোধ করছি’। শেখ হাসিনার আন্তরিক সম্ভাষন। ‘এই পুতুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি মেহমান কে চা টা কিছু দিতে হয় সেটা ভূলে গেছিস?’ শেখ হাসিনা হাসি মুখে মেয়ে কে তাড়া দেন।

পুতুল এক ছুটে ভেতরে চলে যায় চায়ের ব্যাবস্থা করতে।

‘ম্যাডাম বুজতে পারছি আপনি কিছু নিয়ে উদ্ভিগ্ন না হলে নিজে এভাবে ছুটে আসতেন না আপনি অসুস্থ্য মানূষ বলুন কি হয়েছে?’ শেখ হাসিনা আন্তরিক গলায় বলেন।

আপা দেখেন, দেশ আজকে রাজাকার ইস্যু নিয়ে দ্বিধাবিভক্ত, অথচ আপনি আমি দু’জন সহ দেশের সবাই চায় এদের বিচার হোক, এদের বিচার আরো আগেই হওয়া উচিত ছিল আমরা পারিনি আমাদের যুব সমাজ দেখেন কি চমৎকার ভাবে শাহবাগের আন্দোলন শুরু করে আমাদের চোখ খুলে দিয়েছে। আমিও সব সময় এই বিচারের পক্ষে কিন্তু কিছু উপদেষ্টাদের উল্টা পালটা বুদ্ধিতে আজকে দেশের এই অবস্থা। আপনিই বলেন আপা রাজাকারের বিচার চাইতে যেয়ে মানুষ মারা যাবে এটাকি কোন ভাবে মানা যায়? না যায় না। আপা আমি এসেছি আর না অনেক হয়েছে আপনার আমার মধ্যে ব্যাবধান তৈরী করে রাজাকাররা ফায়দা নিচ্ছে এটা চলতে দেয়া যায় না। আপনার হাতে সংসদের দুই তৃতীয়াংশ ভোট আছে আপনি আজকেই পার্লামেন্ট ডাকুন ৩০ দিনের মধ্যে সব রাজাকারের বিচার নিশ্চিত করুন। আর আমি, আমি আর আমার দল আপনার সাথে আছি এই ব্যাপারে যা লাগে আমি সমর্থন দেব’। এক নাগাড়ে কথা বলতে বলতে ম্যাডাম জিয়া হাপাচ্ছিলেন। কিছুটা উত্তেজিত হয়ে ও পড়লেন।

ম্যাডাম আপনি অসুস্থ্য মানুষ আপনি উত্তেজিত হবেন না। আপনি যখন এই কথা বলছেন নিশ্চিত থাকুন যেখানে রাজাকার থাকুক না কেন আমি বিচার করবই ইনশাল্লাহ। এই নেন পানি টা খান’ শেখ হাসিনা নিজে পানির গ্লাশ বেগম খালেদা জিয়ার হাতে এগিয়ে দেয়।

খালেদা জিয়া হাতের রুমাল দিয়ে কপালের ঘাম মুছে শেখ হাসিনার হাত থেকে পানির গ্লাশ নেয়

‘ম্যাডাম, আপনি বোধ হয় শুনছেন পদ্মা সেতু নিয়ে যে দূর্নীতি হয়েছে আর যারা এর সাথে জড়িত আমি একজনকেও রেহাই দেই নাই সবকটা এখন হাজতে বিচারের দিন গুনছে’ শেখ হাসিনা বলে ওঠে। ‘আর বিশ্ব ব্যাংক আমাদের ঋন গ্যারান্ট করছে সামনের মাসেই কিন্তু উদ্ভোধন হবে আপনাকে কিন্তু আমার সাথে এক সাথে যেতে হবে’।

‘আপনি বলছেন আর আমি যাব না এ কি হয়’ খালেদা জিয়া মৃদু হাসে।

ভাল কথা আপা, নরসিংদী লোকমান হত্যার খুনীরা কি ধরা পরেছে?’ খালেদা জিয়া জিজ্ঞেস করে।

‘কেন আপা আপনি শূনেন নাই, তিন জনের ফাঁসি, আর এগারজনের যাবজ্জীবন কারাদন্ড হয়ে গেছে। আমার দলের এক বড় নেতাও আছে সাজার আসামীর মধ্যে ও বুজছি ওই সময় আপনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন’। শেখ হাসিনা মিটিমিটি হাসছিলেন।

‘আপা শেয়ার বাজার নিয়ে কি রকমভাবে আমার দেশের মানূষ গুলোকে বার বার হয়রান করা হচ্ছে দেখছেন? কত সাধারন মানূষ পথে বসেছে কি বলব আপা আমি কিন্তু সহ্য করিনি। একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে সব কিন্তু বের হয়ে আসছে আমি সব কয়টা জাতীয় দৈনিকে তদন্ত কমিশনের রিপোর্ট ছাপানোর নির্দেশ দেব। মানূষ জানুক কারা ওই সব ঘৃনিত মীরজাফর’। আবেগে শেখ হাসিনার গলা ধরে যায়।

এই পর্যায়ে খালেদা জিয়া উঠে এসে শেখ হাসিনার হাত ধরে। চুপ করে বসে সহমর্মিতা প্রকাশ করে। শেখ হাসিনার দুই চোখ পানিতে চিক চিক করে ওঠে।

‘আপা তত্ত্বাবধায়ক……………………’ খালেদা জিয়াকে শেখ হাসিনা বাধা দিয়ে থামিয়ে দেয়।

‘ম্যাডাম তত্ত্বাবধায়ক কিন্তু আমারই আন্দোলনের ফসল, আমি এ জিনিস নষ্ট হতে দেব না আপনি যান আপনাকে কথা দিলাম এই তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা দেশের স্বার্থেই চালু থাকবে। কেউ যেন কোন কারচুপি না করতে পারে। এ নিয়ে আপনি চিন্তা করবেন না ম্যাডাম’। শেখ হাসিনা যেন কিছুটা উত্তেজিত।

‘আপা আমি একটা ব্যাপার বলতে একটু লজ্জা পাচ্ছি’, খালেদা জিয়া কিছুটা দ্বিধা জ়ড়ানো গলায় বলে, বলবে কি বলবে না ভাবতে ভাবতে বলেই ফেলে ‘ আমার গত টার্মে আমার ছেলে কিছু বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওর বাবার মান সন্মান খুইয়ে কি যে ‘খাম্বা’ খুলছিলো তবে আল্লাহ তার উপযুক্ত বিচার করছে আপনি যদি অনুমতি দেন তবে জয় আর তারেক মিলে আপনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য এক সাথে কাজ করুক’। খালেদা জিয়ার কিছুটা লজ্জিত গলা।

‘ম্যাডাম…………….’ শেখ হাসিনা আনন্দে ভাষা হারিয়ে ফেলে।

‘ম্যাডাম এই বার শুনেন টিপাই এ আমি কিন্তু কিছুতেই ইন্ডিয়াকে বাঁধ দিতে দেব না, আমি জানি আপনি ও একই মত পোষন করেন কিন্তু বুজেনই তো আমি সরকারে আমি চাইলেই সব কিছু করতে পারি না আপনি কিন্তু এই ব্যাপারে আপনার আপোষহীন মনোভাব বজায় রাখবেন’। শেখ হাসিনার চোখে দৃঢ়তা জ্বল জ্বল করে।

খালেদা জিয়া এই প্রশ্নের কোন উত্তর দেয় না কিন্তু শেখ হাসিনার ধরা হাতে আস্তে করে চাপ দেয়।

‘আপা বিডিআর হত্যার ব্যাপারে কিছু প্রশ্ন মানূষ কে এখনো জ্বালাতন করে এত গুলো অফিসার ওই দিকটা আপনি একটু ভাবুন এটা বড় বোন হিসাবে আমার একটা পরামর্শ আপনার কাছে’।

‘জানি ম্যাডাম এই দেশে আমার বাবাকে যারা শেষ করছে তারা এখনো সক্রিয় আপনি যদি আমাকে সহায়তা করেন আমি নিশ্চিত ওদের আমি ঝারে বংশে উৎখাত করব’। কি একটা রাগে শেখ হাসিনার চোখ দূটো জ্বলে ওঠে’।

‘ম্যাডাম আপনি আর হরতাল দিয়েন না’ শেখ হাসিনা কিছুটা কুন্ঠিত ভাবে বেগম জিয়া কে বলে, ‘দেখেন না মানূষের কি অবস্থা, আমার পক্ষেও দেশ চালানো সমস্যা, অর্থনীতির খুব খারাপ অবস্থা সেতো আপনিও জানেন একটা হরতালে কত শত কোটি টাকার ধাক্কা। আমি কিন্তু অনেক আগেই প্রতিজ্ঞা করেছিলেম বিরোধী দলে গেলে আর হরতাল দেব না, প্লিজ ম্যাডাম……………’

খালেদা জিয়া কিছুক্ষন আধোবদনে বসে থেকে বলল ‘তবে তাই হোক আমিও প্রতিজ্ঞা করছি আর হরতাল দেব না’

এই পর্যায়ে শেখ হাসিনার নাতি পুতুলের মেয়ে ঘরে ঢুকে পেছনে পুতুল চা মিষ্টি নিয়ে আসে। বেগম জিয়া ঊঠে যেয়ে নাতিকে কোলে নেয়।

কোথায় যেন দুই বিড়ালেও ঝগড়া লাগছে আমি চোখ ডলতে ডলতে উঠে দাড়াই। গিন্নীর ঝামটা ‘মিনসেটা দেখ ঘুমের মধ্যেও মিটিমিটি হাসছে, সকাল বাজে আটটা উনি স্বপ্ন দেখেন। তাড়াতারি যাও না হলে এই হরতালে বাজারে আর কিছুই পাবে না। আর সোফায় ঘুম, তাও টিভিটা ছেড়ে রেখে বলি আমার বাপের বাড়ীর টিভি দেখে কি কিছু ……………………

আমি আস্তে আস্তে পা টেনে ঘরের বাইরে বাজারের দিক যাচ্ছি।


ইহা একটি কাল্পনিক গল্প

আরো গল্প
ভাই

ইচ্ছামৃত্যু

একটি অলৌকিক প্রেম কাহিনী

জাতিস্মর

আবুর জ্বীনে পাওয়া
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×