somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসসালামু আলাইকুম। কারও বিরক্তি উদ্রেক করলে ক্ষমা প্রার্থী

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ম্যায় আপনে ঘর মে হী আজনবী হো গয়্যা হু আকর
মুঝে ইয়া দেখকর, মেরি রুহ ডর গয়্যি হ্যায়
সহমকে সব আরজু কোনে মে যা ছুপী হ্যায়
লবে বুঝা দি আপনে চেহেরো কি হসরতোনে
কি সৌক পহচানতা নহী হ্যায়
মুরাদে দহলীজ হী পে সর রখ কে মর গই হ্যায়

ম্যায় কিস বতন কী তালাশ মে ইউ চলা থা ঘর সে
কি আপনে ঘর মে ভী আজনবী হো গয়া হু আকর।।
- গুলজার

আস সালামু আলাইকুম। আপনাদের সমীপে গুলজারের এক খানা শায়রী পেশ করলাম। যার বাংলা করলে দাড়ায়ঃ

"নিজের ঘরে নিজে এসে দেখি আমিই অপরিচিত হয়ে গেছি। আমাকে দেখে আমার আত্মা ভয় পেয়ে গেছে, আমার ইচ্ছা গুলো ভয়ে কোনে গিয়ে লুকিয়েছে, আমার আশা মুখ বন্ধ করে মৌণ হয়ে রয়েছে, আমার শখগুলো আমাকে চিনতেই পারছে না, আমার আকাঙ্খার স্বপ্নেরা ঘরের চৌকাঠে মাথা রেখে মরে পড়ে আছে।

এ আমি কোন দেশের তালাশে ঘর ছেড়ে বেরিয়েছিলাম যে নিজের ঘরে এসে নিজে অপরিচিত, এমন পর হয়ে গেলাম?"

অনেক অনেক অনেক দিন পর শের শায়রী তার ঘরে ফিরে এল, সময়ের হিসাবে তা প্রায় ছয় বছর তো হবেই। নিজের লেখাগুলোকেই নিজের কাছে অপরিচিত মনে হচ্ছে, এগুলো কি আমার লেখা! কোন এক সময়ে কি এগুলো আমি লিখছিলাম? নাকি আমি ভুল করে অন্য কারো বাড়ীতে ঢুকে পড়ছি? কিছু প্রশ্ন, কিছু ইচ্ছার জবাবে স্বর্গ, মর্ত্য পাতাল ঢুড়ে আবারো আমি আমার ক্ষুদ্র কুটিরে। কেন?



কারন মানুষ কে তার নিজের শিকড়ে ফিরে যেতেই হয়। আর যে মানুষ তার শিকড়ে ফিরতে পারে না, সে এক দুঃসহ বেদনা নিয়ে বিলীন হয়ে যায় অসীম নিলীমায়। ব্যাক্তি মানুষের সুখের ও যেমন কোন মূল্য নেই অন্য কারো কাছে তেমনি নেই দুঃসহ দুঃখের। নিজের সুখ দুঃখ নিয়ে নিজেকেই নিজের কুটির রচনা করতে হয়।

আমি ছিলাম এলেবেলে টাইপের কীবোর্ড রাইটার। নিজেকে ব্লগার দাবী করার দুঃসাহস কোনদিন ই আমার হয়নি। এখান দিয়ে দু লাইন ওখান থেকে তিন লাইন জোড়া দিয়ে কিছু একটা দাড় করিয়ে এই সামু ব্লগেই এক কালে কিছু পোষ্ট দিয়ে মানুষের বিরক্তি উদ্রেক করছি, হয়ত আবারো করব সে ইচ্ছা আছে। জানি না ইচ্ছা গুলো আমাকে কতটুকু তাড়িত করবে। আপন আত্মার ক্ষুধা নিবারনের জন্যই আমার এই কী বোর্ডে টাইপ করা, তাতে যদি কারো বিরক্তি উদ্রেক হয় আমি আগাম ক্ষমাপ্রার্থী।

এত বছর পর আমি কেন আবার কীবোর্ড নিয়ে সামুতে লিখছি? তারো জবাব আমি দেব আর একটা শায়রীতেঃ

ফকির হো কে ভী শাহী কা খু নহী যাতি
জমীপে গিরনিসে ফুলঁকো বু নহী যাতি।।
-অজ্ঞাত

"সর্বহারা দরিদ্র হয়েও আমি আমার আভিজাত্যর অভ্যাস পরিত্যাগ করতে পারছি না। পারা যায় না। কিছুতেই না।

গাছ থেকে মাটিতে ঝরে পড়লেও ফুল কি তার সুগন্ধ হারিয়ে ফেলে? বৃন্তচ্যুত হলেই কি গন্ধরাজ ফুল সৌরভহীন হয়ে যায়?"

না যায় না, যেতে পারে না।

ভালো থাকুন। সুস্থ্য থাকুন। আবারো ইনশাল্লাহ দেখা হবে।।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×