
উগান্ডা থেকে বাসে করে কিগালির পথে
বেড়াতে যাব রুয়ান্ডাতে সঙ্গী সাথী সাথে।
আরামদায়ক বাস ভ্রমন সময় লাগে বেশ
হাতে যদি সময় থাকে ঘুরে দেখো দেশ।
কাম্পালা থেকে কাতুনা বর্ডার নয় ঘণ্টার মত
পথের পাশের দৃশ্য দেখে সময় কাটাও যত।
চলার পথের দৃশ্য গুলো অতীব মনোরম
অভিজ্ঞতার ঝুলি ভরাও কমবে পথ শ্রম।
সীমান্ত পাড়ি দিয়ে রুয়ান্ডায় গেলে
পাহাড়ি পথ পাওয়া যাবে গাতুনা পেছনে ফেলে।
সন্ধ্যা বেলায় পৌঁছে যাবে কিগালির বুকে
ট্যাক্সি নিয়ে চল হোটেলে থাকবে মহা সুখে।
পাহাড়ি পথ উঁচু নিচু, উন্নত জনপদ
রুয়ান্ডাতে লাগবে ভাল শহর নিরাপদ।
এক সময়ে ছিল এদেশ বিভীষিকায় ভরা
সেসব ভুলে ব্যস্ত তারা চলছে দেশ গড়া।
আলো হাওয়া এই দেশেতে সুন্দর পরিবেশ
দেশ ভ্রমনে এলে পরে পাবেনা কোন ক্লেশ।।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




