
হাজার পর্যটকের পদচারনায় প্রানবন্ত
বিমূর্ত আমস্টারডাম শহর,
মায়াবী ক্যানেল গুলোর জালে জড়ানো
নয়াভিরাম রুপ দেখে কেটে যায় কত প্রহর।
ভ্যান গগ , আনা ফ্রাঙ্ক আরও কত বিখ্যাত মানুষের
এই নগরে আবাস ছিল,
শিল্প, চিত্রকলা, প্রকৃতির অপূর্ব সুষমা
এই নগরীকে রূপের ডালিতে সাজিয়ে দিল।
১৭ শ শতকের ডাচদের সোনালী সময়ে
এই বন্দর গড়ে উঠে,
বহু বছর পরেও নিরন্তর কর্মযজ্ঞে
এখনও মানুষ সেখানে ছুটে।
ক্যানেলের পানিতে দেখা নীল আকাশের প্রতিচ্ছবি
রঙিন নৌকায় বেড়ানোর সুখের রেশে কেউ হয় নীরব কবি।
নীল আকাশ, পেঁজা তুলোর মত মেঘ দেখে
উত্তরের হাওয়ায় অবগাহন শেষে,
সারা বিশ্ব থেকে আগত পর্যটকের মেলা
এই শহরে এসে মেশে।
হল্যান্ডের বিখ্যাত রঙ বেরং এর মনমাতানো
চোখ জুড়ানো টিউলিপের বিশাল মাঠে,
মুগ্ধতায় অপূর্ব শিহরণে পর্যটকের দল ঘুরে বেড়ায়
দেশের প্রত্যন্ত অঞ্চলের পথে ঘাটে।
সাড়া বিশ্ব থেকে তারা আসে
আনন্দময় এই শহরে, শত ব্যস্ততার ফাঁকে,
ফিরে যাবার কালে তাঁদের পদচিহ্ন রেখে যায়
শহর বন্দরে প্রান্তরের আঁকে বাঁকে।
বাস্তবতার আবহের পাশাপাশি আবেগ ও মোহ নিয়ে
নিরন্তন ব্যস্ততাকে দিয়ে ফাঁকি,
বহুদুর থেকে কবিতায় এই অজানা শহরের
মুগ্ধতার ছবি আঁকি।।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





