ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সে পাঠানোর জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া পুরাকীর্তির দ্বিতীয় চালানের ১৩টি কার্টনের মধ্যে ১২টি মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে পুলিশ ও র্যাব বলছে, কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনের জন্য পুরাকীর্তির দ্বিতীয় চালানটি বিমানবন্দরে নেওয়া হয়েছিল। সাধারণ মালামালের মতোই সেগুলো এয়ার ফ্রান্সের কার্গো বিমানে তুলে দেওয়া হয়।
গত শনিবার একটি কার্টনের ২টি বিষ্ণুমূর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর মঙ্গলবার বাকি পুরাকীর্তিগুলো ফ্রান্সে না পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুরিয়ার সংস্থা হোমবাউন্ডের কাভার্ড ভ্যানে করে পুরাকীর্তির ১২টি কার্টন জাতীয় জাদুঘরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
তিনি জানান, সকাল ১০টার দিকে সংস্কৃতি মন্ত্রণালয়, জাদুঘর ও হোমবাউন্ডের কর্মকর্তারা বিমানবন্দরে যান। তারা ১২টি কার্টন খুলে প্রায় ৮ ঘণ্টা ধরে পুরাকীর্তিগুলো পরীক্ষা করেন। তাদের অনুমোদন পাওয়ার পর কার্টনগুলো হোমবাউন্ডের কাভার্ড ভ্যানে তোলা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ পাহারায় সেগুলো জাদুঘরে নিয়ে যাওয়া হয়।
সরকারের শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য সরকারকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


