somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই জীবন নিঃসন্দেহে সুখী জীবন

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হারুণ আজকে মহা খুশি। দশটা টাকা দিলাম হাতে, টাকাটা নিলো ঠিকই কিন্তু টাকার দিকে নজর নাই। তোতলাইতে তোতলাইতে বললো
- তোমারে, তোমারে খালি আমি পাইনা। পাইনা আমি, তোমারে।
- কী হইছে হারুণ?

হারুণ খুশির চোটে এক মুখ থুতু ফেল্লো, অর্ধেক পরলো গেঞ্জির উপর। এই গেঞ্জিটা দিয়েই সে হাটু দুইটা পায়ের পাতা পর্যন্ত ঢেকে বসে থাকে মাটিতে। হারুণের হাসিই শেষ হয়না। হাসির জন্য কথা বলতে পারছেনা। আমি অপেক্ষা করছি, হারুন কী এমন কথা যা বলার জন্য অপেক্ষায় আছে।
- আমার তো দিন ফিরা গেছেগা।
আমিতো অবাক! হারুণের আবার দিন ফিরলো কিভাবে?
- বউ দুইডারে তো কামে লাগায়া দিছি বাসা বাড়িতে।
- তোমার বউ কয়টা!

হারুণ এবার খুব সাবধানে এদিক সেদিক তাকায়ে একটু আস্তে করে বল্লো
- তুমিতো আমার কাছের লোক। তোমারে আমি গোপন করুম?
এরপর আবার এদিক সেদিক তাকালো। মর্ণি ওয়াকে উত্তরা পাঁচ নাম্বার লেকের পাশে অনেকেই হাটেন। পাশের লোকটা নিরাপদ দূরত্বে যাওয়ার পর অনেকটা ফিসফিস করেই বল্লো
- তুমি তো দুইডার কতা জানতা। এবার বাড়ীতে গিয়া আরেকটা কইরা আইছি।
- গুড, ভালো করছো। নতুন বউ তোমার পুরানো বউদের কথা জানে?

এবার হারুণ সত্যি সত্যি মজা পেলো। তিরচি নজরে আমার দিকে তাকায়ে একটা মুচকি হাসি দিলো।
- তোমার যে বুদ্ধি! এই বুদ্ধি নিয়া তুমি চলো?

আমার বুদ্ধি যে অচল এই কথাতো দুনিয়াতে একজনই জানতো, সে আমর বউ। হারুণও টের পেয়ে গেলো! এবার হারুণের কনফিডেন্স বেড়ে গেলো। আমাকে উপদেশ দেওয়ার ভঙ্গিতেই বল্লো
- মাইয়া মানুষ অন্য মাইয়া সহ্য করে!

তারমানে সে ছুপা রোস্তম। আজ দেরী করে ঘুম থেকে উঠেছি। মর্ণি-ওয়াকের জন্য হাতে সময়ও কম। বাসার দিকে হাটা দিলাম। হারুণ পিছন থেকে বল্লো
- তুমি খালি আসো না। কত কথা জইম্মা থাকে।
-০-

হারুণ পাগল মানুষ। হয়ত সে কোন বিয়েই করেনি। হঠাৎ এই কথা তার মাথায় এসেছে।

হারুণকে নিয়ে অনেকগুলা লেখা লেখে ফেল্লাম। আসলে আমার জীবন হচ্ছে বাসা টু অফিস, অফিস টু বাসা জীবন। বাসার টুকটাক কথা তো লেখি। শান্তি নিয়েই লেখি। বাসায় গিয়ে অবশ্য এর যন্ত্রনা পোহাতে হয়। আর অফিসের কথা লেখাটা আমার পছন্দ না। সবাই সব কথা সমান ভাবে নিতে জানে না। দেখা যাবে সুন্দর একটা লেখায় হাজারটা প‌্যাঁচ বের হয়ে যাবে।

তাই অফিস বাদ দিয়ে দিনের অন্য ঘটনাগুলো যা পাই তাই লিখি। হারুণের সাথে সকাল বেলা প্রায়ই আমার দেখা হয়। লোকটা মজা করে কথা বলে। আর আমার এই মন মজা করে কথা বলা, শুনার কাঙ্গাল। জীবনটাকে সহজ করে দেখতে গেলে সবকিছুতেই মজার সন্ধানে থাকতে হয়।

মৃত্যু-দূত সামনে আসলেও যে মানুষটা একটা মুচকি হাসি দিয়ে বলতে পারে - "ওরে ভাইজান আপনে আজরাইল! আপনারেতো দেখি ভয় পাওয়ার কিছু নাই! করেন ভাই আপনার কাজ করেন" সেই জীবন নিঃসন্দেহে সুখী জীবন।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???

লিখেছেন লিংকন বাবু০০৭, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???

ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খাবেন সবাই সমকামী হয়ে যাবেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

×