somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫০ টাকার জন্য

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫০ টাকার জন্য শুদ্ধ করে "মেজাজ জ্বলে যাচ্ছে" বললে শান্তি লাগবে না। বলতে হবে ৫০ টাকার জন্য মিজাজটা জ্বইল্লা যাইতাছে।

ঘটনা হইলো, কাঁচা বাজার করতেছি। আলু, সিম, বাঁধাকপি, কাঁচামরিচ, টমেটু ইত্যাদি নেওয়া শেষ। পাশ ফিরে দেখি তিন তলার ভদ্রলোক। পরিচিত মানুষ দেখলে আমিই আগে হাসি দিয়ে আপন আপন একটা ভাব করি। তাই করলাম
- আরে ভাই!
- ভাই কী নিতাছেন?
- শব্জি দোকানে কি আর মাছ মাংস নিবো? এইতো আলু টালু নিচ্ছি ভাই।
- তো আলু কত কইরা নিতাছে?
- ২৫ টাকা ভাই।
- কন কি! আলু তো ১৫ টাহা কইরা ভাই!
শব্জিওয়ালা মামা শুনছিলেন কথাবার্তা। একটু বিরক্ত হয়েই বললেন
- নুতুন আলু ১৫ ট্যাহা কইরা! দেন ঠিকানা দেন, আমি কিনমু।

ভদ্রলোক এবার বল্লেন
- দেন আমারেও এক কেজি দেন। আর উনার আলুর দামও রইকখেন না। দুই কেজির দামই আমার কাছ থেকে নিয়েন।

আমি বল্লাম
- ভাই আমি তো অনেক কিছু নিচ্ছি। অনেক কিছুর সাথে আপনার এক কেজির দামটা আমারইতো দেওয়াটা সুন্দর দেখায়, তাই কি না কন?

ভদ্রলোক কিছু বল্লেন না, দোকানদারের দিকে তাকিয়ে বল্লেন
- এই আমারে দুই কেজি দেন।

আমি মনে মনে হিসাব করলাম, পঞ্চাশ। যাক ব্যাপার না। টাকা হিসাব করে শব্জিওয়ালা মামাকে বল্লাম মামা তিন কেজি আলু সহ টুটাল টাকাটা রাখেন, এই নেন।

তিন তলার ভদ্রলোক পকেন থেকে ৫০০ টাকার নোট বের করে শব্জিওয়ালার দিকে বাড়িয়ে দিলেন। কয় কেজির দাম রাখবে কিছুই বললো না। দোকানদার বল্লো, ভাঙ্গতি নাই। তিনি ভাঙ্গতির জন্য অন্য কোথাও যাচ্ছেন। আমি বল্লাম, ভাইরে আমি তো আপনার টাকা সহ দিয়ে দিয়েছি। উনি কিছু বল্লেন না। হাটা ধরলেন।

আমি প্রায় মিনিক পাঁচেক দাড়িয়ে রইলাম। ভাবলাম, এক সাথেই যাই। উনি এসে পঞ্চাশ টাকা দোকানে ঢিল মেরে ফেলে তার দুই কেজি আলুর পলিথিনটা নিয়ে হাটা ধরলেন। আমি অবাক, একটু বেশীই অবাক! বল্লাম
- ভাই, টাকা তো অলরেডি আমি পে করে দিয়েছি।
তিনি বল্লেন
- আমার বাজারের টাকা আপনি কেন দিবেন?
আমি ভদ্রলোকের পিছন পিছন হাটছি।
- আরে ভাই সত্যিই সব টাকা দেওয়া হয়ে গেছে। আপনার টাকাটা কাইন্ডলি ফেরত নেন।

তিনি কোন কথাই শুনলেন না। পিছন থেকে শব্জিওয়ালা মামা ডাক পারলেন
- মামা এই ট্যাহা কি করুম?
আমি বল্লাম, মামা রাইক্খা দেন। এইটা আপনার।

ভদ্রলোকের সাথে বাসার পথে হাটছি। জিজ্ঞাসা করলাম
- ভাই এইটা কেমন আচরণ দেখাইলেন?
- না আমার বাজারের টাকা আপনে কেন দিবেন?
- বিষয়টাতো শুরু করলেন আপনি। আপনিইতো আমার এক কেজি আলুর দাম দিতে চাইলেন।

এখন ভদ্রলোক আর কোন কথা বলেন না। এমন জটিল মেন্টালিটির মানুষ আমার ভালো লাগে না। টাকা পয়সা অতি তুচ্ছি জিনিস, এইসব নিয়ে এমন জটিল ভাবনা যথেষ্ঠই যন্ত্রনার। আমি প্রায়ই এইসব ছোট ব্যবসায়ীদের কাছে ইচ্ছা করে ঠকে আসি। এর পরেও একটু বেশী টাকা দেই। কিন্তু আজকের এই পঞ্চাশটা টাকা কেন জানি খুবই যন্ত্রনা দিচ্ছে মনে। ---জাদা কোথাতার।

টাকা পয়সা, জিনিস পত্র দেওয়া নেওয়ায় কোন দোষ নাই। কিন্তু দোষ হলো, দিয়েও না দেওয়া, নিয়েও না নেওয়ায়।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×