Günter Grass তার নাতি'র ফেসবুকে ৫০ জন বন্ধু আছে শুনে অবাক হয়ে বলেছিলেন
- যার ৫০ জন বন্ধু, তার আসলে কোন বন্ধু নাই!
ফেসবুকে আমার বন্ধুর সংখা ১৩৫৩! আমার তো তাহলে কোনই... বন্ধু নাই! এদের মধ্যে অবশ্য কেউ কেউ আছেন যারা আমার কোন ছবি, লেখায় কমেন্ট তো দূরের কথা লাইক ফাইকও দেয় না। ছুপা রোস্তমের মত লেখা, ছবি এইগুলান দেখে কি না কে জানে?
মজার বিষয় হলো, অনেকে আছেন যারা কিছু কিছু লেখায় এ্যাটাকিং কমেন্ট করেন। তারা অবশ্যই আমার মঙ্গল চান, তাই বন্ধুর মত এই কাজটি করেন। কিছুটা অবাক লাগে যখন দেখি পুত্র প্রিয়'র কোন ছবিতে পর্যন্ত তাদের লাইক নাই!
কবি বলেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো।
কবি'র কথা আর Günter Grass এর কথা'র মধ্যে সম্পর্কটা কোথায় তাই ভাবছি...?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

