তিন কাপ কফি রেডি। আমি আর ভাগ্নি খাচ্ছি। বউ খাচ্ছেন না।
জিজ্ঞাসা করলাম
- কফি খাচ্ছো না কেন?
তিনি উত্তর দিলেন না। আমার কফি খাওয়া প্রায় শেষ। বল্লাম
- কফি তো ঠান্ডা হয়ে গেলো, খাচ্ছো না কেন?
অনেক পিরাপিরির পর তিনি বল্লেন - সকাল বেলা তিনি কফি বানিয়েছেন। প্রিয় ঘুমাচ্ছিলো দোলনায়। হঠাৎ খেয়াল করে দেখেন, প্রিয়র ঘুম ভেঙ্গেছে। টালমাটাল দোলনায় সে টলমল ভাবে দাড়ানোর চেষ্টা করছে।
যদি পড়ে যায় এই টেনশানে সে কফির মগ ছুড়ে ফেলে প্রিয়কে ধরেছে। প্রিয়'র উপর কফি পড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা ছিলো।
তাই তিন সিদ্ধান্ত নিয়েছে প্রিয় যদ্দিন বড় না হবে, তিনি গরম কিছু খাবেন না।
(আহারে মা হওয়া কি মুখের কথা!)
মা'র কথা খুব মনে পড়ে। প্রিয়'র মায়ের ভালোবাসা দেখি, আর আমার মায়ের জন্য ভিতরটা হুহু করে উঠে। মরা মা টাকে আর একবার দেখা যায় না? একটাবার কাছে গিয়ে জড়ায়ে ধরা যায় না? শক্ত করে ধরে মা বলে ডাকা যায় না? কেন যায় না?
মা গো মা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




